বহুদিন অপেক্ষার পর অবশেষে মোটোরোলা তাদের নতুন Motorola Signature স্মার্টফোনটি লঞ্চ করেছে। গতকাল এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল এবং আজ ভারতে পেশ করা হয়েছে। ভারতের বাজারে Motorola Signature ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ দ্বিতীয় স্মার্টফোন। এর আগে শুধুমাত্র OnePlus 15R স্মার্টফোনটি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিমিয়াম লুক এবং স্টাইলিশ ডিজাইন সহ Motorola Signature স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
প্রসেসিঙের জন্য Motorola Signature স্মার্টফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.32গীগাহার্টস থেকে 3.8গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
Motorola Signature স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির স্মার্টফোনটিতে 7 জেনারেশনের OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই প্রথম Motorola দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ স্মার্টফোন লঞ্চ করেছে। এখনও পর্যন্ত এত দীর্ঘমেয়াদী OS আপডেট শুধুমাত্র স্যামসাঙের ফোনগুলির ক্ষেত্রে দেখা যেত। এখন থেকেই Motorola Signature স্মার্টফোনটি Android 23 OS আপডেটের জন্য প্রস্তুত।
Motorola Signature স্মার্টফোনটির বিশেষত্ব হল ক্যামেরা। এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল কাটআউট 50MP Sony LYT500 সেন্সর যোগ করা হয়েছে। এই ক্যামেরাটিতে Quad Pixel টেকনোলজি রয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যায়।
Motorola Signature স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony LYT828 OIS প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে 3x অপটিক্যাল জুম ও 100x সুপার জুম ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 122° FOV সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
Motorola Signature স্মার্টফোনটিতে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে রয়েছে। এই Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং 6200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফাস্ট রিফ্রেশ রেট ও হাই ব্রাইটনেস দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি আউটডোর ব্যাবহারে জন্যও খুব ভালো।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Signature স্মার্টফোনটি 5200mAh সিলিকন-কার্বন ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 15 হাজার টাকা রেঞ্জের স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। তাই যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজাররা কিছুটা নিরাশ হতে পারেন। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে স্মার্টফোনটিতে 52 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
একইসঙ্গে স্মার্টফোনটি দ্রুত চার্জ করার জন্য 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির জানিয়েছে মাত্র 7 মিনিট চার্জ করলে সারাদিনের ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া Motorola Signature স্মার্টফোনটি 50W ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সহ লঞ্চ করা হয়েছে।
নতুন Motorola স্মার্টফোনটি অতিরিক্ত মজবুতির জন্য মিলিটারি গ্রেড MIL-STD-810H সার্টিফায়েড বডি দিয়ে তৈরি করা হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। মোটোরোলা স্মার্টফোনটিতে aircraft-grade অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যাবহার করা হয়েছে। এছাড়া Motorola Signature স্মার্টফোনটিতে Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Motorola Signature 5G স্মার্টফোনটির থিকনেস মাত্র 6.99mm রাখা হয়েছে।












