Motorola Signature ওভারভিউ: জেনে নিন লঞ্চ ডেট, ফিচার, স্পেসিফিকেশন এবং ভারতীয় প্রাইস রেঞ্জ

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Signature স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে এই ফোনটি গ্লোবাল বাজারে পেশ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই ভারতেও লঞ্চ করা হবে। এই ফোনটি দেশের দ্বিতীয় Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোনের স্থান দখল করবে। এখনও পর্যন্ত শুধুমাত্র OnePlus 15R ফোনটি ভারতে এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। আপকামিং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Motorola Signature ফোনে কেমন ফিচার ও স্পেসিফিকেশন পাওয়া যাবে এবং ফোনটির দাম কেমন হবে এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Motorola Signature ফোনের লঞ্চ ডেট

আগামী 23 জানুয়ারি ভারতে Motorola Signature ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টার সময় কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম ও সেল সম্পর্কে ঘোষণা করা হবে। 23 জানুয়ারি জানা যাবে Motorola Signature ফোনটি কবে থেকে সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটি Green ও Greay কালার অপশনে পেশ করা হবে।

Motorola Signature ফোনের দাম (লিক)

ভারতে Motorola Signature ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 256GB ও 512GB এর পাশাপাশি 1TB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হতে পারে। লিক অনুযায়ী Motorola Signature ফোনটির প্রাথমিক দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই ফোনটির টপ মডেলের দাম 80 হাজার টাকা পর্যন্ত যাবে বলে আশা করা হচ্ছে। তবে ফোনটি অফিসিয়ালি লঞ্চ না হলে দাম সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে না।

Motorola Signature ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)

প্রসেসর

গ্লোবাল মার্কেটে Motorola Signature ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

ওএস

Motorola Signature ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনে 7 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই প্রথম কোনো মোটোরোলা ফোনে এত বেশি সংখ্যক আপডেট পাওয়া যাবে। দীর্ঘ ওএস আপডেট এতদিন শুধুমাত্র Samsung কোম্পানির ফোনেই দেওয়া হত। Motorola Signature ফোনটি এখন থেকেই Android 23 OS এর জন্য প্রস্তুত।

ফ্রন্ট ক্যামেরা

Motorola Signature ফোনটির ক্যামেরা এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার। এই ফোনে মোট চারটি 50MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে 50MP Sony LYT500 সেন্সর যোগ করা হয়েছে। এই ক্যামেরায় Quad Pixel টেকনোলজি রয়েছে এবং এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

রেয়ার ক্যামেরা

Motorola Signature ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 50MP Sony LYT828 প্রাইমারি OIS সেন্সর, 3x অপটিক্যাল ও100x সুপার জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 122° FoV সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

ডিসপ্লে

Motorola Signature ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং 6200nits ব্রাইটনেস দিতে সক্ষম। ফাস্ট রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেসের দৌলতে এই স্ক্রিনে সুন্দর গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার পাশাপাশি দারুণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola Signature ফোনে 5200mAh silicon-carbon battery যোগ করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 15 হাজার টাকার চেয়ে কম দামের ফোনেও 7,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি নিরাশাজনক হতে পারে। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জে এই ফোনে 52 ঘন্টা পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে।

চার্জিং

ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি মাত্র 7 মিনিট চার্জ করে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

ডিজাইন

এই ফোনে মিলিটারি গ্ৰেড MIL-STD-810H সার্টিফাইড বডি রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে aircraft-grade aluminum ফ্রেম যোগ করা হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে গোরিলা গ্লাস Victus 2 ব্যাবহার করা হয়েছে। জানিয়ে রাখি Motorola Signature ফোনটির থিকনেস মাত্র 6.99mm।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here