প্রকাশ্যে এল Motorola Signature স্মার্টফোনের ইমেজ, শীঘ্রই লঞ্চ হতে পারে নতুন প্রিমিয়াম স্মার্টফোন

Motorola তাদের নতুন প্রিমিয়াম ‘Signature’ স্মার্টফোন সিরিজে কাজ করছে। এই প্রথম সিরিজের লিক প্রকাশ্যে এসেছে। টিপস্টার Evan Blass সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে Motorola Signature নামের আপকামিং ফোনটির ইমেজ ও টিজার শেয়ার করেছেন। জানিয়ে রাখি কোম্পানি এই ফোনটি Edge 70 Ultra নামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছিল। তবে সম্প্রতি লিকের মাধ্যমে সেই ধারনার পরিবর্তন হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন সিরিজ লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টারের মাধ্যমে পাওয়া ইমেজগুলিতে Motorola Signature ফোনটি Carbon এবং Martini Olive কালার অপশনে দেখা গেছে। আপকামিং ফোনের ডিজাইন অনেকটাই Motorola এর সিগনেচার স্টাইলের মতো রাখা হয়েছে। এতে উপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপ ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফোনটিতে একটি কার্ভড ডিসপ্লে এবং ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট রয়েছে।

ফোনের ব্যাক প্যানেলটিতে ভেগান লেদারের মতো ফিনিশ দেওয়া হয়েছে। এর ফলে Motorola Signature ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে। বিশেষত্ব হল ফোনটির ডিজাইন বেশ স্লিম হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেল থেকে ক্যামেরা মডিউল খুব বেশি উঁচু নয়।

ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে আপকামিং Motorola Signature ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এই পেরিস্কোপ লেন্সটি 12–71mm ফোকাল রেঞ্জ সাপোর্ট করতে পারে বলে জানা গেছে, এর ফলে পোর্ট্রেট ও লং-রেঞ্জ ফটোগ্রাফিতে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে OIS (Optical Image Stabilization) ফিচার সাপোর্টেড Sony LYTIA সেন্সর দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Motorola Signature ফোনটিতে দুর্দান্ত ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

প্রসেসিঙের জন্য Motorola Signature ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এতে 16GB RAM দেওয়া হতে পারে। এই Snapdragon 8 Gen 5 প্রসেসরটি Qualcomm এর নতুন চিপসেট, এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের লোয়ার ভার্সন। তবে এতে ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স দিতে সক্ষম। একইসঙ্গে ফোনটিতে 1.5K OLED ডিসপ্লে এবং Dolby Vision থাকবে বলে আশা করা হচ্ছে।

এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Motorola Signature ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনের সম্ভাব্য চিপসেট সহ OnePlus 15R স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। তাই আপকামিং Motorola Signature ফোনটি OnePlus 15R ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স, ইউনিক ডিজাইন, প্রিমিয়াম বিল্ড এবং অ্যাডভান্স ক্যামেরা ফিচার সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Motorola Signature ফোনটি ভালো অপশন হতে পারে। এখনও পর্যন্ত Motorola Signature সিরিজ অফিশিয়ালি কোনো তথ্য জানানো হয়নি। একইসঙ্গে ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কেও কিছু জানা যায়নি। তাই ইউজারদের আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here