Motorola তাদের ফোল্ডেবল সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। সম্প্রতি কোম্পানির একটি নতুন Wide Foldable ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। Android Headlines আসন্ন ফোনের ডিজাইন শেয়ার করেছেন। প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Motorola এর Razr সিরিজের ফ্লিপ ফোন এবং বুক-স্টাইল ফোল্ডেবল ফোনের চেয়ে অনেকটাই আলাদা ওয়াইড ফোল্ডেবল ফোন লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola ওয়াইড ফোল্ডেবল ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Motorola ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
লিক হওয়া স্কেচের মাধ্যমে Motorola এর তিনটি আলাদা-আলাদা ফোল্ডিং ডিজাইন দেখা গেছে। এতে একটি বড় বুক স্টাইল ফোল্ডেবল, দ্বিতীয়টি কম্প্যাক্ট ক্লেমশোল ডিজাইন এবং তৃতীয়টি নতুন ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন রয়েছে। এর মধ্যে ওয়াইড ফোল্ডেবল ফোনটি সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এই ফোনের ফরম্যাট সাধারণ বুক স্টাইল ফোনের চেয়ে বেশি চওড়া রয়েছে। এই ডিজাইনের জন্য ফোনটি ওপেন করার পর বেশি চওড়া স্ক্রিনের পাশাপাশি ট্যাবলেটের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
এই ফোনের রেয়ার প্যানেলে হরিজেন্টাল ক্যামেরাবার রয়েছে। ফোনের ক্যামেরা মডিউলটিকে ব্যাক প্যানেলেড় প্রায় মাঝখানে রাখা হয়েছে। শুধুমাত্র লুক পর্যন্ত এই ডিজাইনের সুবিধা সীমিত নয়। এভাবে ক্যামেরা মডিউল প্লেস করার ফলে টেবিল বা অন্য কোনো সমতল স্থানে ফোন রাখলে রকিং বা নড়ার সমস্যা দূর হবে। বর্তমানে বিভিন্ন ফ্ল্যাগশিপ এবং ফোল্ডেবল ফোনে বড় ক্যামেরা মডিউল থাকার কারণে টেবিলে রাখলে সেই ফোন নড়ে। মোটোরোলার এই নতুন ডিজাইন এই সমস্যা দূর করতে পারে।
ছবিতে ফোনের ক্যামেরা বারে তিনটি কাটআউট রয়েছে। এতে সম্ভবত দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। তবে তৃতীয় কাটআউটটি ফ্ল্যাশ বা অন্য কোনো সেন্সরের জন্য ব্যাবহার করা হতে পারে।
লিক হওয়া স্কেচ অনুযায়ী ফোনের ইনার ফোল্ডেবল স্ক্রিনে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এটি ইন্টারনাল ডিসপ্লের উপরের ডানদিকের অংশে অবস্থিত। অন্যদিকে কভার ডিসপ্লের উপরের মাঝখানে আরও একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Motorola এর ফোনের দুটি স্ক্রিনের আলাদা আলাদা ক্যামেরা কেন রয়েছে এবং এই ক্যামেরা সেন্সরের ক্ষমতা সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।
লিক হওয়া তথ্যে ‘ইজি ওপেন’ ডিজাইন উল্লেখ রয়েছে। ফোনটিতে হালকা কার্ভড কর্নার থাকতে পারে, ফলে আগের চেয়ে অনেকটাই সহজে ফোনটি এক হাতেই ওপেন করা যাবে। এছাড়া স্ক্রিনের ক্রিজ কম দৃশ্যমান বা প্রায় অদৃশ্য করার চেষ্টা করা হতে পারে। একইসঙ্গে ফোনে 3D গ্লাস এবং আল্ট্রা স্লিম বডি দেওয়া হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তাই Motorola এর ফোনটি পাতলা ডিজাইন সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
ওয়াইড বা “পাসপোর্ট-স্টাইল” ফোল্ডেবল ফোনের বাজার দ্রুত মেইনস্ট্রিমে পরিণত হচ্ছে। Samsung Galaxy Z Fold 8 এবং Xiaomi 18 Fold ফোনগুলি এই ক্যাটাগরির উল্লেখযোগ্য অপশন। Motorola ফোনটিকে লঞ্চের পর এই দুটি ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
আপাতত Motorola এর পক্ষ থেকে নতুন ওয়াইড ফোল্ডেবল ফোনের নাম জানানো হয়নি। লিকের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন, প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা সেন্সর এবং দাম সম্পর্কে জানা যায়নি। লিক রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে। বর্তমানে Motorola এর পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
