বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড স্মার্টফোন আনতে চলেছে Motorola, ভাঙবেও না, আবার জলে পড়লে খারাপও হবে না এই ফোন

Motorola ভারতে তাদের Moto G85 5G এবং Motorola Razr 50 Ultra স্মার্টফোন লঞ্চের পর, এবার তাদের নতুন স্মার্টফোন ভারতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই ফোনের নাম জানানো পরিবর্তে “ডু ইউ ডেয়ার টু বি বোল্ড?” ট্যাগলাইন সহ টিজ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই আপকামিং স্মার্টফোনটি MIL-810 ডিউরেবল সহ বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের প্রকাশ্যে আশা তথ্য সম্পর্কে।

টিজ করল কোম্পানি

কোম্পানি X (আগে Twitter) এর মাধ্যমে তাদের নতুন স্মার্টফোনটি “build to survive the toughest adventures” লিখে টিজার শেয়ার করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের নাম জানানো হয়নি। এছাড়াও অন্য একটি টিজার থেকে জানা গেছে এই ফোনটি MIL-810 সার্টিফিকেশন সহ বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে। এর ফলে ফোনটি হঠাৎ পড়ে গেলে, অত্যাধিক গরম, ঠাণ্ডা এবং ভেজা পরিস্থিতিতেও কোনো ক্ষতি হবে না। এই ফোনটি লঞ্চের পর শপিং সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে।

 

এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোন

Honor V Purse বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। এবার আগামী 29 জুলাই লঞ্চের জন্য প্রস্তুত হওয়া OPPO K12x-স্মার্টফোনটিও মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, MIL-810H এবং এটি 7.68 মিমি থিকনেস হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে লঞ্চের অপেক্ষা করা হচ্ছে জানার জন্য যে মোটোরোলার ফোনটি এর চেয়েও পাতলা হবে কিনা।

মোটোরোলার আসন্ন স্মার্টফোন সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে খবর অনুযায়ী এই আপকামিং ফোনটি মোটোরোলা এজ 50 নিয়ো হতে পারে। এখনও পর্যন্ত এই স্মার্টফোন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে এটি 8GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনটি ব্লু, মিল্ক, গ্রে এবং পয়েনসিয়ানা এর মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি কোম্পানি সম্প্রতি ভারতে তাদের Moto G85 5G লঞ্চ করেছে, এই ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। এই Moto G85 5G স্মার্টফোনে 6.67-ইঞ্চি FHD+ 120Hz pOLED কার্ভড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 চিপসেট সহ 12GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here