29শে আগস্ট বড় ইভেন্ট করতে চলেছেন মুকেশ আম্বানি, ঘোষণা করা হবে Jio 5G সিম এবং 5G প্ল্যান সম্পর্কে

Reliance Industries (RIL)-এর 45তম বার্ষিক সাধারণ সভার (AGM) তারিখ প্রকাশ করা হয়েছে৷ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে 29 আগস্ট, 2022 দুপুর 2 টোয় AGM শুরু হবে। মনে করা হচ্ছে এই বৈঠকে মুকেশ আম্বানি এবং আকাশ আম্বানি বড় কোন ঘোষণা করতে পারেন। তবে এই বিষয়ে কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। লিক রিপোর্ট অনুযায়ী,এই সময় রিলায়েন্স জিও IPO থেকে রিলায়েন্স রিটেল IPO এর সম্পর্কে ঘোষণা করা হবে। পাশাপাশি এই AGM এ 5G মোবাইল পরিষেবা কবে থেকে শুরু হবে সেই তারিখটিও জানানো হবে বলে মনে করা হচ্ছে।

AGM 2022-এ বড় ঘোষণা করা হবে

আপনাকে মনে করিয়ে দেব যে 2019 সালের AGM সভায়, কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি আগামী পাঁচ বছরে স্টক এক্সচেঞ্জে রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেলকে তালিকাভুক্ত করার কথা বলেছিলেন। 5G সম্পর্কেও কোম্পানি জানিয়েছিল যে Jio 5G পরিষেবা ভারতে তৈরি হবে।

এখানে লাইভ দেখতে পাবেন RIL AGM 2022

Reliance Industries (RIL)-এর AGM মিটিংয়ে যেসব বিষয়ে ঘোষণা করা হবে সেটা @FlameOfTruth-এর টুইটার হ্যান্ডেলে লাইভ আপডেটের মাধ্যমে দেখানো হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও AGM বৈবৈঠক সরাসরি দেখানো হবে।

রিলায়েন্স জিও IPO

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের AGM-এ রিলায়েন্স জিও, রিলায়েন্স ডিজিটাল এবং অয়েল টু কেমিক্যাল ইউনিটের আইপিওর টাইমলাইন ঘোষণা করা যেতে পারে। ব্রোকারেজ ফার্ম CLSA বিশ্বাস করে যে রিলায়েন্স জিওর IPO এই বছর চালু হতে পারে।

jio 5g ফোন

5G পরিষেবা নিয়ে এই আলোচনার মাঝেই একটি বড় সারপ্রাইজ হল ‘Jio 5G ফোন’। সম্প্রতি লিক হওয়া একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানি Jio Phone 4G-এর আদলে একটি সস্তা 5G ফোন লঞ্চ করতে পারে, যার নাম Jio Phone 5G হবে। এই ফোনের বুকিং 2000 টাকা থেকে শুরু হতে পারে এবং ফোনটি সহজ EMI কিস্তিতে পাওয়া যাবে। যদি এই খবরটি সঠিক হয়, তাহলে আগামী সপ্তাহে Jio 5G ফোন লঞ্চ হতে পারে।

5G পরিষেবা সম্পর্কে অনেক তথ্য সামনে আসবে

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের AGM-এ মুকেশ আম্বানি 5G পরিষেবা চালু করার ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। রিলায়েন্স জিও 5G স্পেকট্রাম এর জন্য 88,078 কোটি টাকা খরচ করেছে।

Jio 5G সিম এবং প্ল্যান

মনে করা হচ্ছে যে যখন Jio 5G পরিষেবা চালু হবে, তখনই 5G সিমও পাওয়া যাবে। আবার বেশ কিছু রিপোর্টে এটাও বলা হচ্ছে যে আপনার যদি Jio 4G সিম থাকে, তাহলে আপনি সিম আপগ্রেড ছাড়াই Jio 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে কোম্পানির 5G প্ল্যানের দাম অন্যান্য টেলিকম কোম্পানির থেকে কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here