এবার হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে মেট্রোর টিকিট! জেনে নিন বিস্তারিত

এর আগে দিল্লি মেট্রো QR টিকিট চালু করেছিল, যার সাহায্যে যাত্রীরা টিকিট বা কার্ড ছাড়াই মেট্রোতে সফর করতে পারতো। এবার দিল্লি মেট্রোর থেকে একধাপ এগিয়ে মুম্বই মেট্রোর তরফে চালু করা হল ‘হোয়াটসঅ্যাপে ই-টিকিট’ পরিষেবা। এই পরিষেবা চালু হওয়া এবার থেকে দীর্ঘ লাইন দিয়ে মেট্রোর টিকিট কেনার ঝামেলা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এই পরিষেবার কারণে মুম্বই মেট্রো শুধু ভারতই নয়, বিশ্বের প্রথম MRTS হয়ে উঠেছে, যেখানে হোয়াটসঅ্যাপের সাহায্যে ই-টিকিট এর পরিষেবা পাওয়া যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতেও এটি জানানো হয়েছে।

এই মেসেজটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে টিকিট পাবেন

বর্তমানে টিকিট কাউন্টারের মাধ্যমে “পেপার কিউআর টিকিট” এর বিস্তার ছিল। তবে এই নতুন পরিষেবার সুবিধা নিতে, যাত্রীদের তাদের ফোন থেকে হোয়াটস অ্যাপে 9670008889 নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে।

2014 সাল থেকে চালু হওয়া ভার্সোভা-আন্ধেরি-ঘাটকোপার হল মুম্বাইয়ের প্রথম মেট্রো রুট। মুম্বাই মেট্রো ওয়ানে প্রতিদিন 2,60,000 মানুষ যাতায়াত করেন। MMOPL এর দাবি অনুযায়ী এটি ব্যাঙ্ক কম্বো কার্ড, মোবাইল কিউআর টিকিট এবং লয়ালটি প্রোগ্রামের মতো বেশ কিছু প্রযুক্তিকে গ্রহণ করেছে। যদিও এই বিষয়ে হোয়াটসঅ্যাপ থেকে এখনও কোনও মন্তব্য আসেনি। তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে NPCI বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 50 কোটি ছাড়িয়েছে।

WhatsApp Account Ban

আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি কয়েক মিলিয়ন অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। ডেভেলপাররা জানিয়েছিলেন যে WhatsApp তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এবং ডিজিটাল মিডিয়া কোড অফ কন্ডাক্ট) নিয়ম, 2021-এর নিয়ম 4(1)(d) এর অধীনে এই অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল৷ এই পরিসংখ্যানটি 1 জানুয়ারী 2022 থেকে 31 জানুয়ারী 2022 পর্যন্ত সময়ের।।

এই বছরের মার্চ মাসে ভারতে 18,58,000টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ 495টি ভারতীয় অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগও পেয়েছিল, যার মধ্যে 285টি অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদন করা হয়েছিল এবং 24টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here