শীঘ্রই লঞ্চ হতে চলেছে নতুন Honor 600 Smart 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল মোবাইল ডিটেইলস

এই সপ্তাহে টেক ব্র্যান্ড Honor তাদের ‘600 সিরিজের’ একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে Honor 600 Pro, Honor 600 Super Edition ও Vitality Edition ফোনগুলি পেশ করা হবে। অন্যদিকে গ্লোবাল বাজারে Honor 600e 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি তাদের Honor 600 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন Honor 600 Smart 5G নামে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে।

শীঘ্রই বাজারে Honor 600 Smart 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম অর্থাৎ GCF সহ SGS সাইটে আসন্ন ফোনটি স্পট হয়েছে। গ্লোবাল ওয়েবসাইট হুয়াওয়ে সেন্ট্রাল এই দুটি লিস্টিঙে ফোনটি দেখা গেছে। এই ফোনটি MRK-NX1 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে এবং সার্টিফিকেশন সাইটের মাধ্যমে স্পষ্টভাবে আপকামিং ফোনটির মার্কেটে Honor 600 Smart 5G নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

উভয় লিস্টিঙের মাধ্যমেই আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি, তবে Honor 600 Smart 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি চলছে বলে বোঝা যাচ্ছে। GCF লিস্টিঙের মাধ্যমে Honor ফোনে 11 5G bands সাপোর্ট করবে বলে জানা গেছে। অন্যদিকে SGS সাইটে Honor 600 Smart 5G ফোনটি lithium battery সহ লিস্টেড হয়েছে। আপাতত আপকামিং স্মার্টফোনের সংক্রান্ত অন্যান্য ডিটেইলস জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Honor 600e 5G ফোনের ডিটেইলস

প্রসেসিঙের জন্য Honor 600e 5G ফোনে MediaTek Dimensity 7100 অক্টাকোর প্রসেসর রয়েছে। Honor 600e 5G ফোনে 16GB Expandable RAM টেকনোলজি সহ 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor 600e 5G ফোনে 6520mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Honor 600e 5G ফোনে 6.6-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 6500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Honor 600e 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 108MP প্রাইমারি সেন্সর এবং 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor 600 Pro 5G ফোনের ডিটেইলস

চীনের Honor 600 Pro স্মার্টফোনটিতে MediaTek Dimensity 8550 Elite অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্লোবাল বাজারে ফোনটি Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। পাওয়ার ব্যাকআপের জন্য চীনের Honor 600 Pro ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে ফোনটি 7000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 50W wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor 600 Pro ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপে 200MP OIS সেন্সর এবং 50 মেগাপিক্সেল periscope telephoto ও 12 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 600 Pro ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। চীনের বাজারে Honor 600 Pro স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 8000nits পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.57-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here