Home খবর BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল JioPhone, জেনে নিন ডিটেইলস

BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল JioPhone, জেনে নিন ডিটেইলস

রিলায়েন্স জিও তাদের একটি নতুন ফিচার ফোন নিয়ে আসতে চলেছে। BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। তবে লিস্টিঙের মাধ্যমে এখনও পর্যন্ত কোনো রকম হার্ডওয়্যার স্পেসিফিকেশন বা মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি JioPhone কোম্পানির Feature Phone সিরিজ, এতে নতুন নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং লেটেস্ট ফিচার দেওয়া হয়ে থাকে। এই ফোনটি কম দামে বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিওফোনের সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

জিওফোন সিরিজে আসতে চলেছে নতুন ফোন

JioPhone Prima 2 ফোনের স্পেসিফিকেশন

ভারতীয় বাজারে JioPhone Prima 2 ফোনটি কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। নিচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

জানিয়ে রাখি JioPhone Prima 2 ফোনটি 2,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি শুধুমাত্র লাক্স ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। যদি JFP1AE-DS মডেল নাম্বার সহ ফোনটি জিও প্রাইমা 2 ডুয়েল সিম ফোন হয়, তাহলে এটি কিছুটা দামি হতে পারে বলে আশা করা হচ্ছে।