ওয়েবসাইটে লিস্টেড হল Nokia এর নতুন স্মার্টফোন, 5G এর সঙ্গে লো বাজেটে হতে পারে লঞ্চ

কিছু দিন আগে নোকিয়ার আগামী Nokia 1.4, Nokia 6.3 এবং Nokia 7.3 স্মার্টফোন সম্পর্কে একটি খবরে ফোনগুলির লঞ্চ সম্পর্কে জানানো হয়। এবার একটি নতুন রিপোর্টে নোকিয়ার ফোন সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী নোকিয়ার স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল শীঘ্রই একটি নতুন নোকিয়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কয়েক দিন আগে নোকিয়ার একটি আগামী স্মার্টফোন Bluetooth SIG তে দেখা গেছে। ফোনটির মডেল নাম্বার T99652AA1 এবং মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে ফোনটি কোম্পানির Nokia 2.4 এর আপগ্ৰেডেড ভার্সন হবে।

আরও পড়ুন: Xiaomi এর কীর্তি: এখন ‘হাওয়া’য় চার্জ হবে স্মার্টফোন, এসে গেল নতুন টেকনোলজি

Nokia 2.4 ফোনটির মডেল নাম্বার ছিল T99651AA1। যদিও এবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। ব্লুটুথ এস‌আইজির লিস্টিং অনুযায়ী এই ফোনে LTE ও ব্লুটুথ 5.0 সাপোর্ট করবে। আরও জানা গেছে এই ফোনে 5জি থাকবে না। সবার আগে এই রিপোর্ট স্পট করে টেক ওয়েবসাইট NokiaPowerUser।

Nokia 2.4 

কোম্পানির এই ফোনটি একটি 4জি স্মার্টফোন এবং এটি গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ করা হয়। কোম্পানি তাদের Nokia 2.4 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Nokia 2.4 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করেছে এবং এটি অ্যান্ড্রয়েড 11 রেডি। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।

আরও পড়ুন: ভারতীয় সাইটে লিস্টেড হল Redmi Note 10, ইতিহাস গড়তে চলেছে Xiaomi

ভারতে ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্রাফির জন্য Nokia 2.4 এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 5পি প্রাইমারি লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের 3পি ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

কিছু দিন আগে আমরা জানিয়েছিলাম কোম্পানি 2021 এ কমপক্ষে চারটি 5জি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। আপাতত এই মুহূর্তে কোম্পানির কাছে Nokia 8.3 5G নামে একটি মাত্র 5জি স্মার্টফোন আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here