Home টপ সংগ্রহ এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে Kisi Ka Bhai Kisi Ki jaan সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে Kisi Ka Bhai Kisi Ki jaan সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

প্রতি সপ্তাহে ইউজাররা OTT প্ল্যাটফর্মে নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ এবং সিনেমা গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তাই আমরা প্রতি সপ্তাহে নতুন OTT রিলিজ সম্পর্কে আপনাদের আগে থেকে জানিয়ে দিই। এই সপ্তাহটি ওটিটি দর্শকদের জন্যও চমৎকার হতে চলেছে। এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে Kisi ka Bhai Kisi Ki Jaan, Tiku Weds Sheru সহ একাধিক সিনেমা এবং সিরিজ রিলিজ হচ্ছে। এই সিনেমা এবং সিরিজগুলি Disney plus Hotstar , Netflix এবং Amazon Prime Video তে রিলিজ হতে চলেছে৷ আরও পড়ুন: আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

এই সপ্তাহে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ

Kisi Ka Bhai Kisi Ki Jaan

সলমন খান এবং পূজা হেগড়ে অভিনীত Kisi Ka Bhai Kisi Ki Jaan OTT তে রিলিজের জন্য প্রস্তুত। এই সিনেমায় সলমন খান ছাড়াও আরও অনেক অভিনেতা রয়েছেন। সলমন খান চার বছর পর এই ছবিটির মাধ্যমে বলিউডে কাম ব্যাক করেছেন।

Tiku Weds Sheru

Tiku Weds Sheru সিনেমার কাহিনি একজন জুনিয়র আর্টিস্টকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি বলিউড অভিনেত্রী হতে চান। এই সিনেমাটি সরাসরি OTT তে রিলিজ হচ্ছে।

Kerala Crime Files

Kerala Crime Files সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই সিরিজে সাব-ইন্সপেক্টর মনোজ এবং তার টিমের কাহিনি দেখানো হয়েছে যারা খুনিকে ধরার প্রতিযোগিতায় রয়েছে।

Break Point

Break Point কোর্টের ভেতরে এবং বাইরে টেনিস খেলোয়াড়দের একটি দলকে দেখানো হয়েছে, যারা ফাইনালে জয়ের আশায় কঠিন লড়াই করে।

John Wick : Chapter 4

John Wick : Chapter 4 এই বছরের সবচেয়ে বড় অ্যাকশন ফিল্ম, যা সিনেমাহলের পর ওটিটিতে আসতে চলেছে। John Wick : Chapter 4 100 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 8232 কোটির বাজেটে তৈরি করা হয়েছে।

Take Care of Maya

Take Care of Maya 10 বছর বয়সী মায়ার বিরল রোগে আক্রান্ত হওয়ার হৃদয়গ্রাহী গল্প। এতে দেখানো হয়েছে কিভাবে মেডিকেল টিম বিরল রোগটি বোঝার চেষ্টা করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন