Home টপ সংগ্রহ এই সপ্তাহে ডিজিটাল রিলিজের জন্য প্রস্তুত Lost সহ একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা

এই সপ্তাহে ডিজিটাল রিলিজের জন্য প্রস্তুত Lost সহ একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা

দর্শকরা প্রত্যেক সপ্তাহে OTT প্ল্যাটফর্মে নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ এবং সিনেমাগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এই বিষয়টি মাথায় রেখে আজকের এই পোস্টে আপনাদের এই সপ্তাহের OTT রিলিজ সম্পর্কে জানানো হল। এই সপ্তাহে ইয়ামি গৌতমের Lost থেকে শুরু করে রণবীর সিংয়ের Cirkus OTT তে রিলিজ হতে চলেছে। আরও পড়ুন: 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে POCO C55 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

এই সপ্তাহের নতুন OTT রিলিজ

Lost

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম আরও একবার OTT তে দর্শকদের মনোরঞ্জন করতে প্রস্তুত। আসলে এবার তার নতুন সিনেমা Lost মুক্তির জন্য প্রস্তুত। এই সিনেমাটি 16 ফেব্রুয়ারি OTT প্ল্যাটফর্ম Zee5 এ রিলিজ হয়েছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

The Night Manager

The Night Manager ওয়েব সিরিজটি এই সপ্তাহে 17 ফেব্রুয়ারি Disney Plus Hotstar এ স্ট্রিম হবে। এই সিরিজে আরও একবার অনিল কাপুর ও আদিত্য রয় কাপুরের জুটিকে দেখা যাবে। অ্যাকশন ওয়েব সিরিজ The Night Manager এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত শোগুলির মধ্যে একটি, যেটা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আরও পড়ুন: লঞ্চ হবে OnePlus Ace 2-এর আরেকটি মডেল, জেনে নিন আগের থেকে পার্থক্য

Cirkus

Cirkus বড় পর্দায় মুক্তি পাওয়ার পর এবার OTT -তেও রিলিজের জন্য প্রস্তুত। রণবীর সিং ছাড়াও এই ছবিতে আরও অনেক অভিনেতা রয়েছেন। পরিচালক রোহিত শেঠি পরিচালিত বলিউড ফিল্ম Cirkus গত বছরের 25 ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছিল। তবে বড় পর্দায় এই সিনেমাটি বিশেষ কিছু দেখাতে পারেনি। যদিও আশা করা হচ্ছে যে দর্শকরা এই সিনেমাটি OTT তে পছন্দ করবেন।

The Romantics

14 ফেব্রুয়ারি অর্থাৎ Valentine day তে মুক্তিপ্রাপ্ত যশ চোপড়ার ওপর তৈরি ডকুমেন্টারি সিরিজ ‘The Romantics’ দর্শকদের পছন্দ হতে পারে। এই সিরিজে গত 50 বছরে ভারতীয়দের উপর যশ চোপড়া এবং YRF- এর প্রভাব দেখানো হয়েছে। এই ডকুমেন্টারি সিরিজটি Netflix এ দেখা যাবে। আরও পড়ুন: 108Km রেঞ্জসহ শীঘ্রই লঞ্চ হবে 2023 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার!

Malikappuram

আপনি যদি সাউথের সিনেমার ফ্যান হয়ে থাকেন তাহলে আপনারা Disney plus Hotstar এ Malikappuram দেখতে পাবেন। এর কাহিনি আপনাদের মুগ্ধ করবে। এটি একটি মালায়লাম অ্যাকশন-ড্রামা ফিল্ম যা কিছুদিন আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে। বিষ্ণু শশী শঙ্কর পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন উন্নি মুকুন্দন, দেবা নন্দা এবং শ্রীপথ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন