গত সপ্তাহে রেডমি তাদের নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করবে বলে ঘোষণা করেছিল। আপকামিং ফোনটিতে শক্তিশালী পারফরমেন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই ভারতের বাজারে Redmi Turbo series লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আগামী 10 জুন ভারতে Redmi Turbo স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।
টিপস্টার সঞ্জু চৌধুরী Redmi Turbo সিরিজের ভারতীয় লঞ্চ ডেট শেয়ার করেছে। লিক অনুযায়ী 10 জুন ভারতের বাজারে আপকামিং Redmi Turbo সিরিজ পেশ করা হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই দিন ভারতে Redmi Turbo সিরিজ লঞ্চ করা হবে। অর্থাৎ সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে সিরিজে আসন্ন ফোনটি Redmi Turbo 5 বা Redmi Turbo 5 Max নামে লঞ্চ করা হতে পারে।
Be ready before the world catches up.
Charge. Unplug. Go. #ComingSoon
Head here: https://t.co/9qtTuQkuRV pic.twitter.com/qwgFlaGmbt— Redmi India (@RedmiIndia) May 13, 2026
BIS সার্টিফিকেশন সাইটে আপকামিং রেডমি স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটি 2606FRT34I মডেল নাম্বার সহ দেখা গেছে। লিক অনুযায়ী ফোনে MediaTek Dimensity 9000 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে মেটাল ফ্রেম এবং IP68 + IP69 রেটিং দেওয়া হতে পারে। অর্থাৎ শক্তিশালী স্পেসিফিকেশন এবং মজবুত বডি সহ ফোনটি পেশ করা হবে।
লিক অনুযায়ী ভারতে আপকামিং ফোনটি 9000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো রেডমি ফোন এত বড় ব্যাটারি সহ ভারতে লঞ্চ করা হয়নি। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Redmi Turbo ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে।
Redmi Turbo series এর নতুন 5G ফোনে LTPS OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্ট দেওয়া হতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল OIS রেয়ার সেন্সর থাকতে পারে। আমরা আগেই জানিয়েছি ভারতে রেডমি ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। তবে আপাতত আপকামিং ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়াল ঘোষণা অপেক্ষা করা হচ্ছে।
জানিয়ে রাখি 2026 সালের শুরুতেই Xiaomi সাব-ব্র্যান্ড রেডমি বিশ্বের প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ Redmi Turbo 5 Max স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছিল। হেভি পারফরমেন্স এবং গেমিং হ্যান্ডেল করার জন্য ফোনে 3D ice-cooling সিস্টেম দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্টেড 9000mAh battery দেওয়া হয়েছিল।
এই রেডমি ফোনে 6.83-ইঞ্চির 1.5K M10 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2560Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM + DC dual dimming এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য এতে 50-মেগাপিক্সেল Light Fusion 600 OIS সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটি IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছিল।











