Home খবর লিক হল Nokia 100 (2026) ফোনের স্পেসিফিকেশন এবং ইমেজ, 1,020mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে নতুন ফিচার ফোন

লিক হল Nokia 100 (2026) ফোনের স্পেসিফিকেশন এবং ইমেজ, 1,020mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে নতুন ফিচার ফোন

HMD কোম্পানি Nokia ব্রান্ডের অধীনে নতুন ফিচার ফোন বাজারে পেশ করতে পারে। কারণ সোশ্যাল মিডিয়া এক্সের মাধ্যমে HMD_MEME’S (@smashx_60) আপকামিং Nokia 100 (2026) ফোনের স্পেসিফিকেশনের পাশাপাশি ছবিও শেয়ার করেছেন। লিক হওয়া ছবিতে ফোনটি ক্লাসিক ফিচার ফোন ডিজাইনে দেখা গেছে। এতে ফিজিক্যাল কীবোর্ড, ছোট ডিসপ্লে এবং রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

লিক হওয়া ছবিতে Nokia 100 (2026) ফোনটি ক্লাসিক Nokia ফিচার ফোনের মতো ডিজাইনে দেখানো হয়েছে। এই ফোনের উপরে ছোট ডিসপ্লে, ঠিক এর নীচে কলিং এবং ন্যাভিগেশন বাটন সহ ফিজিক্যাল মিউজিক কীবোর্ড রয়েছে। ফোনের রেয়ার প্যানেলে সিঙ্গেল ক্যামেরা এবং এর নীচে স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে।
একইসঙ্গে ফোনটি Black, Cyan এবং Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে।


লিক হল Nokia 100 (2026) ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Nokia 100 (2026) ফোনে 1.8 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনে VGA ক্যামেরা থাকবে বলে জানা গেছে। অর্থাৎ বেসিক ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য Nokia 100 (2026) ফোনে SC6531E SoC দেওয়া হতে পারে। এই Nokia ফিচার ফোনটি S30+ OS সহ কাজ করতে পারে। স্টোরেজ বাড়ানোর জন্য এতে 32GB পর্যন্ত microSD কার্ড সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nokia 100 (2026) ফোনে 1,020mAh ব্যাটারি দেওয়া হতে পারে। চার্জিঙের জন্য এতে Micro-USB পোর্ট থাকবে বলে জানা গেছে। এই ফিচার ফোনে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Nokia 100 (2026) ফোনে 2G GSM 900/1800 নেটওয়ার্ক সাপোর্ট করেতে পারে। এই ফোনে Bluetooth 4.2, FM Radio এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার থাকতে পারে। এই ফোনে জনপ্রিয় Snake গেম থাকবে বলে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হবে।

জানিয়ে রাখি HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Nokia 100 (2026) ফোনের লঞ্চ বা উপরোক্ত ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই ফোনের দাম,‌ সেল এবং অন্যান্য ডিটেইলস জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।