গত সপ্তাহে চীনে নোকিয়া তাদের এক্স সিরিজের স্মার্টফোন নোকিয়া এক্স5 লঞ্চ করেছে। নোকিয়া এক্স5 কোম্পানির লঞ্চ করা প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া এক্স6 এর দ্বিতীয় ভার্সন। নোকিয়া এক্স6 এতদিন শুধুমাত্র চীনে পাওয়া যেত, এবার আন্তর্জাতিক ফ্যানদের উপহারস্বরূপ কোম্পানি ফোনটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করে দিয়েছে। কোম্পানি নোকিয়া এক্স6 ফোনটি নোকিয়া 6.1 প্লাস নামে গ্লোবাল মঞ্চে লঞ্চ করেছে।
নোকিয়া 6.1 প্লাস স্মার্টফোনটি গ্লোবাল মঞ্চে পেশ হওয়া নোকিয়ার প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। ফোনটি আজ হংকং মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং 2,888 হংকং ডলারের বিনিময়ে ফোনটি কেনা যাবে। ভারতীয় দরে এটি প্রায় 20,000 টাকা। হংকংয়ে আগামী 24শে জুলাই থেকে নোকিয়া 6.1 প্লাস ফোনটি সেলের মাধ্যমে পাওয়া যাবে। এরপর আরও বেশি করে আশা করা হচ্ছে যে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।
নোকিয়া 6.1 প্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর নচ ডিসপ্লে। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ডিসপ্লেটি 1080 × 2280 পিক্সেল রেজলিউশনসাপোর্ট করে যার ওপর দিকে নচ আছে। স্ক্র্যাচ থেকে বাচানোর জন্য নোকিয়া 6.1 প্লাসে 2.5ডি গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড।
নোকিয়া 6.1 প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড পি সেলআউট হওয়ার পর আপডেট হয়ে যাবে। ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 636 চিপসেটে রান করবে। চীনে এই ফোনটি 4 জিবি র্যাম/32 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম/64 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম/64 জিবি স্টোরেজের তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে কিন্তু গ্লোবাল মঞ্চে কোম্পানি শুধু 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরির ভেরিয়েন্ট পেশ করা হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলঈডি ফ্ল্যাশযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে মাঝ বরাবর ভার্টিকাল শেপের এই সেটআপে 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। নোকিয়া 6.1 প্লাসের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে।
নোকিয়া 6.1 প্লাসে 4জি ভোএলটিই ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য 3,060 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। গ্লোবাল মঞ্চে লঞ্চের পর এবার ভারতে ফোনটি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে নোকিয়া 6.1 প্লাস ফোনটি লঞ্চ সম্পর্কে কোনো ঘোষণা করবে।










