এমডব্লিউসি 2019 : বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ, এটি সবার থেকে এগিয়ে

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এমন এক মঞ্চ যেখানে গোটা বিশ্বের টেক কোম্পানি ও স্মার্টফোন ব্র‍্যান্ড তাদের টেকনোলজি পেশ করে। এই মহা সমারোহের মঞ্চে স‍্যামসাং, হুয়াই ও স‍্যামসাঙের মতো স্বনামধন্য কোম্পানি তাদের অত‍্যাধুনিক ডিভাইস পেশ করে দিয়েছে এবং এবার দশকেরও বেশি সময় ধরে টেক জগতে রাজত্ব করে চলা নোকিয়ার পালা। ইউজারদের বিশ্বাস ও ভরসার মান রেখে আজ নোকিয়া নতুন ইতিহাস গড়ল। নোকিয়া আজ বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ করেছে। এর ডিজাইন সম্পর্কে কিছু বলার প্রয়োজন পড়ে না এবং এর স্পেসিফিকেশনের সঙ্গে তুলনা করার মতো ফোন‌ও পাওয়া যাবে কি না সন্দেহ।

এমডব্লিউসি 2019 : 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ30 ও নিল এন্ট্রি

5 রেয়ার ক‍্যামেরা
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর 5 ক‍্যামেরাওয়ালা রেয়ার ক‍্যামেরা সেট‌আপ। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে পাঁচটি ক‍্যামেরা সেন্সরযুক্ত পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। নোকিয়া 9 পিওরভিউয়ের এই পাঁচটি ক‍্যামেরা কার্ল জেসিসের যা ফোটোগ্ৰাফিকে অসাধারণ করে তোলে। সবচেয়ে বড় কথা কোনো ফোটো তোলার সময় এই পাঁচটি ক‍্যামেরা একসাথে কাজ করে এবং প্রতিটি ফোটো এইচডিআর মোডে ক‍্যাপচার করা হয়।

নোকিয়া 9 পিওরভিউয়ের ক‍্যামেরার কাজ করার টেকনিক‌ও যথেষ্ট আলাদা ধরনের। এই ফোনের পাঁচটি ক‍্যামেরাই 12 মেগাপিক্সেলের। এর মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর আরজিবি এবং বাকি তিনটি মনোক্রোম সেন্সর। এই পাঁচটি ক‍্যামেরা সেন্সর এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। পাঁচটি ক‍্যামেরা পাঁচটি আলাদা ফোটো ক‍্যাপচার করে এবং তৎক্ষণাৎ প্রসেসিং করে একটি ফোটো আউটপুট দেয়। এই ফোটোগুলি হাই রেজলিউশনযুক্ত হবে, যা ফোনেই এডিট করা যাবে।

নোকিয়া 9 পিওরভিউতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত এবং দুর্দান্ত ফোটোগ্ৰাফের জন্য এতে সুন্দর বিউটি মোড ও ফিল্টার দেওয়া হয়েছে।

এমডব্লিউসি 2019 : জেডটিই লঞ্চ করল তাদের প্রথম 5জি স্মার্টফোন, কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে পুরো ফিল্ম

স্পেসিফিকেশন
নোকিয়া 9 পিওরভিউ 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 5.99 ইঞ্চির কিউএইচডি+ 2কে পিওএল‌ইডি ডিসপ্লে আছে। কোম্পানি ফোনটি আনলকের জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত করেছে। এই ফোনটি আইপি67 রেটেড যা একে জল ও ধূলো প্রতিরোধক বানায়।

কোম্পানি নোকিয়া 9 পিওরভিউতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। নোকিয়া 9 পিওরভিউতে ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে 3,320 এম‌এএইচ ব‍্যাটারী আছে যা ওয়ারলেস টেকনিকেও কাজ করে। এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 9 পিওরভিউ ফোনটি 699 ইউএস ডলার দামে লঞ্চ করেছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 49,600 টাকার সমান।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here