Nokia এই বছরও তাদের G-সিরিজের মধ্যে নতুন ফোন আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি, একটি রাশিয়ান ওয়েবসাইটে Nokia G21 (TA-1418) স্মার্টফোনটি দেখা গেছে। এই তালিকায় ফোনটির স্পেসিফিকেশন গুলিও প্রকাশ করা হয়েছে, যেখানে এর ডিসপ্লে, রেজোলিউশন, স্ক্রিন টু বডি রেশিও, পাশাপাশি ফোনের র্যাম, স্টোরেজ ক্ষমতা এবং রঙের ভেরিয়েন্টের বিবরণও দেওয়া হয়েছে। এছাড়াও, Nokia র তাদের G- সিরিজের অন্তর্গত আরেকটি ফোন নিয়ে কাজ করছে, যেটি Nokia G11 নামে পেশ করা হতে পারে। আসলে এখন Nokia G11 (কোডনাম শ্যাডোক্যাট) UAE এবং রাশিয়ার খুচরা বিক্রেতার Retailer listing এ জায়গা করে নিয়েছে। এই তথ্যটি Nokiamob টেক সাইটের মাধ্যমে জানা গেছে।
Nokia G11
nokiamob-এর রিপোর্টে বলা হয়েছে যে UAE খুচরো বিক্রেতাদের মতে, Nokia G11-এ 3GB RAM সহ 32GB অভ্যন্তরীণ স্টোরেজ থাকবে এবং ফোনটি আইস এবং চারকোল এই দুটি রঙে পাওয়া যাবে। বর্তমানে, এটি ভারতে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কোম্পানির তরফেও ফোনটি সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য সামনে আসেনি।
Nokia G11-এর RAM, স্টোরেজ এবং কালার অপশন ছাড়া এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে লিস্টিং সাইটগুলিতে হ্যান্ডসেটটি দেখে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শীঘ্রই ফোনটি আনুষ্ঠানিকভাবে পেশ করা হতে পারে, যেখানে ফোনের স্পেসিফিকেশন সহ দাম প্রকাশ করা হবে।
Nokia G21
অন্যদিকে Nokia G21 একটি রাশিয়ান ওয়েবসাইটে তালিকাভুক্ত ছিল যেখানে ফোনটিকে মডেল নম্বর TA-1418 সহ দেখা গেছে। Gizmochina-এর খবর অনুযায়ী, এই Nokia ফোনটি 20:5 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হবে যা 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করবে। বলা হচ্ছে যে এই Nokia মোবাইলটি বাজারে আসবে Blue এবং Dusk রঙে সেল হবে।
Nokia G21 হবে একটি Android-ভিত্তিক ফোন যাতে অক্টা-কোর প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে চিপসেট সম্পর্কে তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এছাড়াও, ফোনটি 4 জিবি র্যাম মেমরি এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ তালিকাভুক্ত করা হয়েছে। ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Nokia G21-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সূত্র অনুযায়ী , প্রাইমারি লেন্সটি 50MP, সেকেন্ডারি সেন্সর 2MP এবং তৃতীয় লেন্সটি শুধুমাত্র 2MP হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এর বাইরে Nokia G21 ফোনে 5,050 mAh ব্যাটারি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে৷
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










