Home খবর ভারতে লঞ্চ হল Nokia G11 Plus স্মার্টফোন, 12 হাজার টাকায় পাওয়া যাবে 50MP Camera এবং 5,000mAh Battery

ভারতে লঞ্চ হল Nokia G11 Plus স্মার্টফোন, 12 হাজার টাকায় পাওয়া যাবে 50MP Camera এবং 5,000mAh Battery

HMD Global আজ ভারতের বাজারে নোকিয়া ব্র্যান্ডের Nokia G11 Plus স্মার্টফোন লঞ্চ করেছে। 50MP Camera, 90Hz Display, 4GB RAM এবং 5,000mAh Battery সহ Nokia G11 Plus ফোনটির দাম রাখা হয়েছে 12,499 টাকা। এই দামের দৌলতে ফোনটি একই রেঞ্জের OPPO A17 এবং Vivo Y16 ফোনগুলিকে টক্কর দেবে। এই পোস্টে Nokia G11 Plus ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন:জেনে নিন অনলাইনে ইলেকট্রিক বিল চেক করার সহজ উপায়

Nokia G11 Plus এর ফিচার ও স্পেসিফিকেশন

নতুন Nokia G11 Plus ফোনটি 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.517 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট এবং 180 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। Nokia G11 Plus ফোনটি পলিকার্বনেট বডি দিয়ে তৈরি এবং এর ডায়মেনশন 8.55 × 164.8 × 75.9 এমএম ও ওজন 192 গ্রাম।

Nokia G11 Plus ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা আগামী 2 বছর ওএস আপডেট পাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই ফোনটি Android 13 এও আপডেট হয়ে যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে রয়েছে Unisoc T606 চিপসেট। Nokia G11 Plus ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির মেমরি 512GB পর্যন্ত বাড়ানো যাবে। আরও পড়ুন: Airtel 5G Speed Test Live : বাজ পাখির গতির মত স্বল্প সময়ের মধ্যেই শেষ হচ্ছে Airtel 5G ডেটা

ফটোগ্রাফির জন্য Nokia G11 Plus ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Nokia G11 Plus ফোনটি 4G VoLTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম জ্যাকের সঙ্গে এতে অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। জল এবং ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য এই নোকিয়া ফোনটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Nokia G11 Plus ফোনটি Lake Blue এবং Charcoal Grey কালার ভেরিয়েন্টে ও 12,499 টাকা দামে সেল করা হবে। আরও পড়ুন: 19 টাকা থেকে শুরু Airtel এর এইসব 5G ডেটা প্ল্যানগুলিতে পাবেন 50GB পর্যন্ত ডেটা, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন