Home খবর Nothing Phone 2 কে টক্কর দিতে লঞ্চ হল RGB লাইট যুক্ত লো বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Nothing Phone 2 কে টক্কর দিতে লঞ্চ হল RGB লাইট যুক্ত লো বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

অনন্য ডিজাইনের জন্য জনপ্রিয় Nothing কোম্পানির ফোনকে টক্কর দিতে Tecno তাদের Pova সিরিজের একটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ইন্দোনেশিয়ায় Tecno Pova 5 Pro 5G নামে লঞ্চ হয়েছে। এই মোবাইলটি ভারত সহ অন্যান্য মার্কেটে শীঘ্রই লঞ্চ হতে পারে। এই নতুন ফোনে ইউজাররা 8GB RAM, 68W ফাস্ট চার্জিং, বড় ডিসপ্লে, 5000mAh ব্যাটারির মতো অনেক ফিচার দিয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 67W চার্জিং এবং 16GB RAM-এর ক্ষমতার সঙ্গে লঞ্চ হল OPPO A78, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Tecno Pova 5 Pro ফোনের ডিজাইন

এই ফোনে RGB LED লাইট সহ একটি আর্ক ইন্টারফেস ব্যাক প্যানেল রয়েছে, যেটা এই ফোনের সবথেকে আকর্ষণীয় ফিচার। যখন স্মার্টফোনে ইউজাররা গেমিং বা অন্য কোনো নোটিফিকেশন পায় তখন এটি কাজ করে। কোম্পানি গেমিং প্রেমীদের জন্য বিশেষভাবে এই ডিভাইসটি তৈরি করেছে। এই অনন্য ডিজাইনের পাশাপাশি এই ফোনে একটি বড় ক্যামেরা মডিউল রয়েছে। যেখানে ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ ইনস্টল করা হয়েছে। নিচের দিকে ব্র্যান্ডিং রয়েছে।

Tecno Pova 5 Pro ফোনের স্পেসিফিকেশন

Tecno Pova 5 Pro ফোনের দাম

Tecno Pova 5 Pro ফোনটি ইন্দোনেশিয়ায় 2,949,000 IDR অর্থাৎ প্রায় 17,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। যার প্রি-বুকিং শুরু হয়ে গেছে যা 20 আগস্ট পর্যন্ত চলবে। ইউজাররা এই ফোনটি ডার্ক ইলিউশন এবং সিলভার ফ্যান্টাসির মতো দুটি কালার অপশনে কিনতে পারবেন। আরও পড়ুন: 50MP Camera এবং 6GB RAM সহ লঞ্চ হল সস্তা মোবাইল Redmi 12, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Tecno Pova 5 Pro ইন্ডিয়া লঞ্চ টাইমলাইন

নতুন Tecno Pova 5 Pro ফোনটি ভারতে Amazon প্ল্যাটফর্মে সেলের জন্য পাওয়া যাবে। ফোনটির টিজার ইতিমধ্যেই Amazon এ তালিকাভুক্ত হয়েছে। যদিও ফোনটির লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে যে এই ডিভাইসটি আগামী 2 সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন