Nothing এর পক্ষ থেকে অফিসিয়ালি Nothing Phone (3a) Community Edition স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এটি কোম্পানির ইউনিক Community Edition Project এর মাধ্যমে তৈরি নতুন প্রোডাক্ট। এই প্রোজেক্টের মাধ্যমে ফ্যান ফিডব্যাক নেওয়ার পাশাপাশি গোটা বিশ্বের সমস্ত প্রতিভাবান ক্রিয়েটারদের একটি বাস্তব প্রোজেক্টে অংশগ্রহণ করানোই ছিল ব্র্যান্ডের মূল লক্ষ্য। এই প্রোজেক্টে হার্ডওয়্যার ডিজাইন, সফটওয়্যার, অ্যাক্সেসারিজ, প্যাকেজিং এবং মার্কেটিং সেগমেন্টে কাজ করা হয়েছে। জানিয়ে রাখি এই বছরের প্রোজেক্টে 700টিরও বেশি এন্ট্রি জমা পরেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (3a) Community Edition স্মার্টফোনের ডিটেইল সম্পর্কে।
এই বছর চারটি সেগমেন্টের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন: Emre Kayganacl (Hardware Design), Ambrogio Tacconi ও Louis Aymond (Accessory Design), Jad Zock (Lock Screen Clock & Wallpaper) এবং Sushruta Sarkar (Marketing Campaign)। এরা প্রত্যেকে Nothing এর লেদার টীমের সঙ্গে হাত মিলিয়ে তাদের কনসেপ্টকে প্রোডাকশন-রেডি ডিজাইনে পরিণত করেছে। এর মাধ্যমে Nothing এর “কো-ক্রিয়েশন” মডেল আরও মজবুত হয়েছে। ফলে ফ্যানরা শুধুমাত্র ইউজার নয়, বরং টীমের অংশ হিসাবে ব্র্যান্ডের হয়ে কাজ করতে পেরেছেন।
কোম্পানির পক্ষ থেকে এবার সম্পূর্ণ ডিজাইনের ডিটেইলস এক সঙ্গে শেয়ার করা হয়েছে। ক্রিয়েটারদের বেশি সময় ও সোর্সের পাশাপাশি সমস্ত ক্যাটাগরিতে £1,000 অর্থাৎ প্রায় 1,19,614 টাকা নগদ পুরস্কার দেওয়া হয়েছে।
Nothing সম্প্রতি $1.3 বিলিয়ন ভ্যালুয়েশনে $5 মিলিয়নের নতুন কমিউনিটি ইনভেস্টমেন্ট রাউন্ড খুলেছে। যে দামে বড়সড় বিনিয়োগকারীরা শেয়ার কেনেন সাপোর্টাররাও সেই দামেই কিনতে পারবেন। 10 এবং 11 ডিসেম্বর যথাক্রমে Wefunder এবং Crowdcube এর মাধ্যমে এটি চালু করা হবে।
Emre Kayganacl এর তৈরি করা হার্ডওয়্যার ডিজাইন 90s এর শেষ এবং 2000s এর প্রথম দিকের টেক স্টাইল দ্বারা অনুপ্রাণিত। এতে নস্টালজিক, গেম-টয়ের মতো লুক রয়েছে, তবে Nothing এর মিনিমালিস্ট ফিউচারেস্টিক ডিজাইনও ধরে রাখা হয়েছে।
2025 সালের নতুন শ্রেণীর বিজয়ী “Dice” অ্যাক্সেসরিজ, এটি ডিজাইন করেছেন Ambrogio Tacconi এবং Louis Aymonod। হাজার বছর পুরনো “ডাইস” এর সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে Nothing এর Ndot 55 ফন্ট মিলিয়ে একটি ইউনিক, গেম-ইন্সপায়ার অ্যাক্সেসরি তৈরি করা হয়েছে।
Jad Zock এর তৈরি করা কাস্টম Lock Screen Clock এবং এক্সক্লুসিভ ওয়ালপেপার ইন্টারফেস ব্যাক ডিজাইনের সঙ্গে যোগ করে ভিজুয়াল “ব্রিজ” তৈরি করা হয়। দুটি ব্লু এবং দুটি পার্পল সহ চারটি ওয়ালপেপার অপশন দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন ইস্টার এগও লুকিয়ে রয়েছে।
Sushruta Sarkar এর তৈরি করা ক্যাম্পেইন কমিউনিটির অংশীদারি আরও জোরালো করে। এটি কোনো একটি নির্দিষ্ট ফাইনাল ডিজাইন নয়, বরং এটি কোম্পানির মূল চিন্তাধারা অর্থাৎ এক সঙ্গে তৈরি করার উদ্দেশ্য সফল করে।
কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (3a) Community Edition ফোনটির মাত্র 1,000 ইউনিট তৈরি করা হবে। এই ফোনটি সাধারণ Phone (3a) ফোনের মতোই 12GB+256GB ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম 28,999 টাকা রাখা হয়েছে। আগামী 13 ডিসেম্বর, 2025 থেকে বেঙ্গালুরুতে স্পেশাল ড্রপ ইভেন্টে এই ফোনটি সেল করা হবে।
যারা স্পেশাল এবং ইউনিক প্রোডাক্ট কিনতে ভালোবাসেন তাদের এই ফোনটি খুবই পছন্দ হবে। যেসব ইউজাররা Nothing ব্র্যান্ডের ডিজাইন ফিলোসফির ফ্যান এবং নতুন ক্রিয়েটিভিটি পছন্দ করেন তাঁরা Phone (3a) Community Edition ফোনটি কিনতে পারেন।











