এই সপ্তাহে নাথিং তাদের মিড রেঞ্জে Nothing Phone (3a) সিরিজ ভারত ও গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Phone (3a) এবং Phone (3a) Pro স্মার্টফোন রয়েছে। এই প্রথম নাথিং ফোন ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছে। সেল শুরুর আগে Flipkart এর মাধ্যমে Nothing Phone (3a) সিরিজের জন্য একটি নতুন এক্সচেঞ্জ প্রোগ্রাম জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (3a) সিরিজের এক্সচেঞ্জ প্রোগ্রাম ডিটেইলস সম্পর্কে।
Nothing Phone (3a) সিরিজের ফ্লিপকার্টে এক্সচেঞ্জ প্রোগ্রাম
- 11 মার্চ দুপুর 12টা Nothing Phone (3a) সিরিজ ভারতে Flipkart এর মাধ্যমে সেল শুরু হবে।
- Flipkart এর মাধ্যমে ‘গ্যারান্টি এক্সচেঞ্জ ভ্যালু’ প্রোগ্রাম জারি করা হয়েছে। এটি সেল শুরুর প্রথম দিন Phone (3a) সিরিজ কিনলে ইউজারদের এই অফার প্রযোজ্য হবে।
- এই প্রোগ্রামের অধীনে ইউজারদের যোগ্য Android এবং iOS ডিভাইস সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালুতে আপগ্রেড করতে পারবে।
Flipkart গ্যারান্টি এক্সচেঞ্জ ভ্যালু কি?
- যেসব ইউজাররা Flipkart এর গ্যারান্টি এক্সচেঞ্জ ভ্যালু উপভোগ করতে চাইছেন, সেইসব ইউজারদের Nothing Phone (3a) সিরিজ কেনার সময় ‘Buy with Exchange’ অপশন সিলেক্ট করতে হবে।
- এখানে ইউজারদের “No questions asked” এর অধীনে বিভিন্ন ফোনের লিস্ট থেকে তাদের ডিভাইস সিলেক্ট করতে হবে।
- একবার সিলেক্ট করার পর, প্রয়োজনীয় এক্সচেঞ্জ ভ্যালু নিজে থেকে জারি হয়ে যাবে এবং ইউজাররা অর্ডার প্লেস করতে পারবেন।
- ডেলিভারির সময় ডেলিভারি এক্সিকিউটিভ (উইশমাস্টার) ডায়েগনোস্টিক অ্যাপের মাধ্যমে ফোনের ব্র্যান্ড এবং মডেল পরীক্ষা করে নেবেন।
- ফ্লিপকার্টের পক্ষ থেকে জানানো হয়েছে ডোরস্টেপ ডেলিভারির সময় ডিভাইসের অবস্থার উপর ভিত্তি করে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা কাটছাঁট করা হবে না।
- 2021 সালে বা তারপর OnePlus, Samsung এবং Nothing এর মতো কোম্পানিগুলির যেসব ফোন লঞ্চ হয়েছে, সেগুলির উপর এই অফার জারি করা হয়েছে। অন্যদিকে Apple এর সেইসব মডেলে যেগুলি 2019 বা তারপর পেশ করা হয়েছে।
- আগেই জানিয়ে এই অফার সেল শুরুর প্রথম দিন অর্থাৎ 11 মার্চ ভ্যালিডিটি থাকবে।
- ফ্লিপকার্টের প্ল্যাটফর্মে একটি ডেডিকেটেড এক্সচেঞ্জ ভ্যালু স্টোর তৈরি করা হয়েছে, তবে এই খবরটি লেখার সময় পর্যন্ত এটি ঠিক করে কাজ করছে না।
Nothing Phone (3a) সিরিজের দাম
| ভেরিয়েন্ট | Nothing Phone (3a) | Nothing Phone (3a) Pro |
| 8GB + 128GB | 24,999 টাকা | 29,999 টাকা |
| 8GB + 256GB | 26,999 টাকা | 31,999 টাকা |
| 12GB + 256GB | NA | 33,999 টাকা |
- নতুন গ্যারান্টি এক্সচেঞ্জ ভ্যালু ছাড়াও Nothing Phone (3a) সিরিজ কিনলে নো-কোস্ট EMI অপশনও দেওয়া হবে।
- একইসঙ্গে 2,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হবে।








