বর্তমানে ভারতের বাজারে ক্রমাগত স্মার্টফোনের দাম বেড়ে চলেছে। আবারও কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (4a) সিরিজ এবং সম্প্রতি লঞ্চ হওয়া Nothing Phone (4b) ফোনের দামও বাড়ানো হয়েছে। এই স্মার্টফোনের বেশ কিছু ভেরিয়েন্টের দাম 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। কোম্পানির ফোনের নতুন স্টকের ওপর এই দাম জারি করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (4a) সিরিজ এবং Phone (4b) ফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।
Nothing Phone (4a) Pro ফোনের নতুন দাম
Nothing Phone (4a) Pro ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে 54,999 টাকা রাখা হয়েছে। এই ভেরিয়েন্টি 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 54,999 টাকা দামে পেশ করা হয়েছিল, এখন ভেরিয়েন্টের দাম 3,000 টাকা বাড়িয়ে 57,999 টাকা রাখা হয়েছে।
Nothing Phone (4a) ফোনের মূল্যবৃদ্ধি
ইতিমধ্যেই Nothing Phone (4a) ফোনের আলাদা-আলাদা ভেরিয়েন্টের দামের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। এই ফোনের 8GB + 128GB স্টোরেজ অপশন 42,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এখনও দাম বাড়িয়ে 44,999 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 46,999 টাকা দামে সেল করা হত, বর্তমানে 3,000 টাকা দাম বেড়ে 49,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে ফোনের 12GB + 256GB স্টোরেজ অপ্সহনের দাম 49,999 টাকা থেকে 1,000 টাকা বাড়িয়ে 50,999 টাকা করে দেওয়া হয়েছে।
5,000 টাকা বাড়ল Nothing Phone (4b) ফোনের দাম
সম্প্রতি লঞ্চ হওয়া Nothing Phone (4b) ফোনের দামের ক্ষেত্রে বড় বদল দেখা গেছে। এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে ফোনের দাম 34,999 টাকা ছিল, এখন 39,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়া Phone (4b) ফোনটি 8GB + 256GB ভেরিয়েন্টেও সেল করা হয়, তবে এর নতুন দামের ডিটেইলস এখনও পর্যন্ত প্রকাশে আসেনি।










