শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone 4a Pro স্মার্টফোন, ভারতীয় সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

গত বছর মার্চ মাসে টেক ব্র্যান্ড নাথিং Nothing Phone (3a) এবং Phone (3a) Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের নেক্সট জেনারেশন Nothing Phone 4a এবং Phone 4a Pro ফোনদুটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং নাথিং ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করা হয়নি, তবে ইন্ডিয়ান BIS সার্টিফিকেশন সাইটে এই সিরিজের একটি ‘প্রো’ মডেল লিস্টেড হয়েছে।

ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে নতুন নাথিং ফোনটি A069 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এটি আপকামিং 4a Pro মডেল। BIS সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। অপরদিকে এই ফোনটির ইউরোপিয়ান সার্টিফিকেশন সাইট EPREL energy লেভেল লিস্টিং লাইভ হয়ে গেছে।

ইউরোপিয়ান সার্টিফিকেশন সাইটে ফোনটি A069 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 5,080mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছিল। অর্থাৎ বাজারে ফোনটি 5,200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। Nothing Phone 3a Pro ফোনটি 5,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। অন্যদিকে লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 50W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলেও জানা গেছে।

লিস্টিং অনুযায়ী Nothing Phone 4a Pro ফোনটি IP65 রেটিং সহ লঞ্চ করা হবে। এই রেটিং খুব বেশি কার্যকর নয়, বরং IP68 থাকলে বেশি ভালো হতো। জানিয়ে রাখি Nothing Phone 3a Pro ফোনটি IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ এই নতুন ফোনটি আপগ্ৰেড করা হয়েছে ঠিকই, তবে তা শুধুমাত্র কাজ চালানোর মতো।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Nothing Phone 4a Pro ফোনটি কোয়ালকম এর Snapdragon 7 সিরিজের কোনো চিপসেট সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। আগের 3a Pro ফোনটি Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। তাই Nothing Phone 4a Pro ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী Nothing Phone (4a) Pro ফোনটি 12GB RAM এবং UFS 3.1 storage ফিচার সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে ফোনটিতে eSIM support থাকবে বলে জানা গেছে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী ফোনটি Black, white, pink এবং blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি Nothing Phone (3a) Pro ফোনটি ট্রান্সপ্যারেন্ট ডিজাইন সহ 6.77 ইঞ্চির ফুলএলইডি+ ফ্লেক্সিবেল এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1000Hz গেমিং মোড টাচ স্যাম্পেলিং রেট এবং 3000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাণ্ডা গ্লাস দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড NothingOS 3.1 সহ লঞ্চ করা হয়েছে।

ফোনটিতে AI ক্ষমতাসম্পন্ন Qualcomm Hexagon NPU রয়েছে। ফটোগ্রাফির জন্য Nothing Phone (3a) Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Samsung OIS সেন্সর, f/2.55 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony পেরিস্কোপ লেন্স এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 120° FOV সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। বর্তমানে ফোনটি প্রাথমিক 29,999 টাকা দামে কেনা যাচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here