OnePlus টেক ইভেন্ট CES 2022 এ নিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro এর সম্পর্কে ঘোষণা করেছে। এই ফোনটিকে 11 জানুয়ারি সর্বপ্রথম চিনে লঞ্চ করা হবে। OnePlus 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন অফিসিয়াল করে দেওয়া হয়েছে। এখন কোম্পানির এই আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের স্ট্যান্ডার্ড OnePlus 10 স্মার্টফোনের সম্পর্কে তথ্য জানা গেছে। MySmartPrice এর এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করা হয়েছে যে আপকামিং OnePlus 10 স্মার্টফোনটিকে MediaTek Dimensity 9000 SoC প্রসেসরের সাথে পেশ করা হবে।
আরও পড়ুন: ভারতে এল Vivo এর 5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরাযুক্ত দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন কত দাম
OnePlus 10 সম্ভাব্য স্পেসিফিকেশন
MediaTek গত বছর Dimensity 9000 SoC চিপসেটটিকে লঞ্চ করেছে। শোনা যাচ্ছে যে এই চিপসেটের সাথে।আগামী ফেব্রুয়ারি মাসে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিকে লঞ্চ করা যেতে পারে। এই চিপসেটটি 4nm প্রসেসরে তৈরি এবং 1+3+4 ক্লাস্টারে আধারিত। এই প্রসেসরের একটি কোরকে 3.0GHz স্পীডে ক্লক করা হয়েছে। আবার তিনটি কোরকে 2.85GHz এর স্পীডে এবং চারটি কোরকে 1.79GHz স্পীডে ক্লক করা হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে OnePlus 10 স্মার্টফোনটিকছ MediaTek প্রসেসরের সাথছ পেশ করা যেতে পারে। আবার Pro মডেলটিকে Snapdragon 8 Gen 1 SoC এর সাথে পেশ করা হয়েছে।
OnePlus আপাতত স্ট্যান্ডার্ড OnePlus 10 স্মার্টফোনের সম্পর্কে কোন তথ্য শেয়ার করেনি। রুমার্স অনুযায়ী OnePlus 10 স্মার্টফোনটিকে 2022 এর মিডে লঞ্চ করা যেতে পারে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে OnePlus 10R রিপ্লেস করবে। আবার ওয়ানপ্লাস ভারতে OnePlus 9RT স্মার্টফোনটিকে 14 জানুয়ারি লঞ্চ করবে।
আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে নতুন Electric Scooter, লঞ্চের আগেই দেখে নিন স্টাইলিশ লুক
টিপস্টার যোগেশ বরারের রিপোর্টে বলা হয়েছে ওয়ানপ্লাস খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে ওপ্পো সহ নিজের নতুন ইউনিফাইড অপারেটিং সিস্টেমের উপকরণের টেস্টিং শুরু করবে। রিপোর্টিতে বলা হয়েছে যে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি Android 12 আধারিত ColorOS 12/ Oxygen OS 12 এ রান করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
