Home খবর 15,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 10T 5G স্মার্টফোনে, জেনে নিন ডিটেইলস

15,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 10T 5G স্মার্টফোনে, জেনে নিন ডিটেইলস

OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10T 5G স্মার্টফোনের উপর একটি দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। বর্তমানে Amazon এ OnePlus কমিউনিটি সেল চলছে। সেল চলাকালীন এই স্মার্টফোনটি ICICI ব্যাঙ্কের কার্ডগুলিতে 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের সাথে 10,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। OnePlus-এর এই স্মার্টফোনে 15000 টাকার বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই পোস্টে আপনাদের এই ফোনটির সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: এই দিনে লঞ্চ হতে পারে OnePlus 11 স্মার্টফোন! কোম্পানি সেলিব্রেট করবে তাদের নবম বার্ষিকী, লঞ্চ হবে বেশ কিছু ধামাকাদার স্মার্টফোন 

OnePlus 10T 5G স্মার্টফোনের ডিল

OnePlus 10T 5G-এর এই স্মার্টফোনটি Amazon-এ 49,999 টাকা দামে তালিকাভুক্ত হয়েছে। এই স্মার্টফোনটি ICICI ব্যাঙ্কের কার্ডগুলির মাধ্যমে কিনলে 5000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনে 10,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোনে মোট 15,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।এই ডিসকাউন্টের সাথে পুরানো ফোনের দামের উপর একটি অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া যাবে। যেটা সেই ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে। সব মিলিয়ে এই ফোনে 15,000 টাকার বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। বর্তমানে এই OnePlus ফোনটি 34,999 টাকার কম দামে কেনা যাবে।

OnePlus 10T 5G স্মার্টফোনের ফিচার

OnePlus 10T স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে। এই ফোনটি 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজে রান করে। OnePlus 10T স্মার্টফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। আরও পড়ুন: 12GB RAM এবং 120W চার্জিং সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO Neo 7 5G স্মার্টফোন, পাবেন মিড-বাজেটের সেরা অপশন 

OnePlus 10T স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি Full-HD + LTPO2 10-bit AMOLED প্যানেল রয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশরেট 120Hz এবং পিক ব্রাইটনেস 950 নিটস। এই ফোনে HDR 10+ সাপোর্ট রয়েছে এবং ফোনের ডিসপ্লে Corning Gorilla Glass 5 প্রোটেকশন সহ পেশ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 150W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই OnePlus ফোনটি মাত্র 19 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আরও পড়ুন: ওয়েবসাইটে তালিকাভুক্ত হল Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন  

OnePlus 10T স্মার্টফোনের স্পেসিফিকেশন

OnePlus 10T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে 50MP Sony IMX766 ক্যামেরা OIS সাপোর্ট, 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 6, Bluetooth 5.2, 5G সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে OxygenOS 12.1-এ রান করে। আরও পড়ুন: 20 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 180W ফাস্ট চার্জিং এবং 200MP ক্যামেরা সহ এই স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন