ওয়ানপ্লাস শীঘ্রই তাদের নাম্বার সিরিজের অধীনে ওয়ানপ্লাস 13 স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি লঞ্চের আগেই OnePlus 12 স্মার্টফোনটি 9,000 টাকা কম দামে সেল করা হচ্ছে। বিশেষত্ব হল কোম্পানির পক্ষ থেকে ফোনটির সঙ্গে 7,999 টাকা দামের ইয়ারবার্ডস বিনামূল্যে দেওয়া হচ্ছে। যেসব ইউজাররা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 12 স্মার্টফোনটির অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OnePlus 12 5G এর অফার এবং দাম
কোম্পানির ওয়েবসাইট
- কোম্পানির ওয়েবসাইটে OnePlus 12 5G স্মার্টফোনটি ফ্ল্যাট 2,000 টাকা ডিসকাউন্ট এবং 7,000 ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটির দাম মাত্র 55,999 টাকা হবে। এই অফার আইসিআইসিআই, ওয়ান কার্ড, কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
- কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে বিনামূল্যে 7,999 টাকা দামের OnePlus Buds Pro 2 দেওয়া হচ্ছে।
- যেসব ইউজাররা 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে কিনতে চাইছেন তাদের জন্য নো কোস্ট ইএমআই সুবিধা দেওয়া হবে।
- OnePlus 12 5G ফোনটির 12জিবি + 256জিবি মডেল 64,999 টাকা এবং 16জিবি +512জিবি মডেল 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- এই ফোনটি সিল্কি ব্ল্যাক, ফ্লোভি এমেরাল্ড এবং গ্ল্যাশিয়াল হোয়াইট এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।
আমাজন
- বর্তমানে OnePlus 12 5G স্মার্টফোনটিতে 2,000 টাকা ফ্ল্যাট কুপন ডিসকাউন্ট সহ 6,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এর ফলে মোট 8,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
- কুপন এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ফোনটির দাম মাত্র 56,998 টাকা হবে।
- কোম্পানির পক্ষ থেকে অফার সহ 7,999 টাকা দামের OnePlus Buds Pro 2 বিনামূল্যে দেওয়া হচ্ছে।
- যেসব ইউজাররা একবারে পুর পেমেন্ট করতে চাইছেন না তাদের জন্য নো কোস্ট EMI অপশন রয়েছে। এর মাধ্যমে 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে।
- কোম্পানির পক্ষ থেকে OnePlus 12 5G স্মার্টফোনটিতে এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। যেসব ইউজাররা তাদের পুরনো ফোন বিক্রি করতে চাইছেন, তাঁরা 36,400 টাকা পর্যন্ত অফ পেয়ে যাবেন। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
OnePlus 12 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: OnePlus 12 5G স্মার্টফোনটি এলটিপিও প্যানেল দিয়ে তৈরি 6.82 ইঞ্চির কোয়াড এইচডি + 2কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট, 4500নিটস ব্রাইটনেস এবং সিকিউরিটির জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.3গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। তবে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 750 জিপিইউ এবং গেমিঙের জন্য অ্যাডভান্স ভ্যাপার কুলিং সিস্টেম রয়েছে।
- স্টোরেজ: OnePlus 12 5G ফোনটিতে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এফ/2.6 অ্যাপারচারযুক্ত 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এফ/1.6 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.2 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12 5G ফোনটিতে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
