Highlights
- এই ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে।
- এই ফোনটিতে একটি নতুন পেরিস্কোপ ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
- এই ফোনটি Oneplus 11 সিরিজের থেকেও বেশি পাওয়ারফুল হবে।
ভারতে এই বছরের ফেব্রুয়ারি মাসে Oneplus 11 5G ফোনটি লঞ্চ করা হয়েছে, যার দাম শুরু হচ্ছে 56,999 টাকা থেকে। এই ফ্ল্যাগশিপ ফোনটির পর কোম্পানি এবার তাদের নতুন ‘নম্বর সিরিজ’ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যা Oneplus 12 স্মার্টফোনটির মাধ্যমে শুরু হবে। সম্প্রতি একটি লিক রিপোর্টে এই স্মার্টফোনটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে, যেখানে OnePlus 12 ফোনের স্পেসিফিকেশন গুলি উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন: BSNL নিয়ে এল নতুন Cinemaplus OTT Entertainment Packs, দাম শুরু মাত্র 49 টাকা থেকে
Oneplus 12 ফোনের প্রসেসর
মাইক্রোব্লগিং সাইট Weibo তে Oneplus 12 সম্পর্কিত বেশ কিছু তথ্য সামনে এসেছে যা ডিজিটাল চ্যাট স্টেশন দ্বারা শেয়ার করেছে। টিপস্টার দাবি করেছে যে এই নতুন OnePlus ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে লঞ্চ হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে Qualcomm এর দ্বারা Snapdragon 8-এর থার্ড জেনারেশন এখনও পেশ করা হয়নি, যেটা সম্ভবত এই বছরের শেষার্ধে আনা হবে।
তাই এটা তো স্পষ্ট যে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট মার্কেটে আসার পরেই OnePlus 12 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। তাই অনুমান করা হচ্ছে যে ভারতীয় মার্কেটে এই ফোনটি 2023 সালের শেষের দিকে লঞ্চ হবে। এই চিপসেটটি এই সিরিজের বড় মডেল অর্থাৎ Oneplus 12 Pro ফোনেও দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Infinix Note 30 5G ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন দাম এবং ফিচার
OnePlus 12 ফোনের ক্যামেরা
টিপস্টারের মতে OnePlus কোম্পানি একটি নতুন পেরিস্কোপ ক্যামেরা টেস্ট করছে, যার প্রোডাক্ট কোড “SM8650″। যদিও বর্তমানে এই ক্যামেরা সেন্সরের ফিচার সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে এই লেন্সটি OnePlus 12 সিরিজে দেওয়া হবে। Oneplus 12 এবং Oneplus 12 Pro মডেলগুলির ক্যামেরা বর্তমান Oneplus 11 সিরিজের তুলনায় আরও উন্নত হবে এবং আরও ভাল জুম কোয়ালিটি সাপোর্ট করবে।
OnePlus 11 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
- 8GB RAM + 128GB স্টোরেজের দাম 56,999 টাকা।
- 16GB RAM + 2568GB স্টোরেজের দাম 61,999 টাকা।
ভারতীয় মার্কেটে উপলব্ধ ফ্ল্যাগশিপ OnePlus 11 5G ফোনে 3216 x 1440 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি QuadHD+ সুপার AMOLED ফ্লুইড ডিসপ্লে দেওয়া হয়েছে। যেটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 octa-core প্রসেসরে রান করে। আরও পড়ুন: JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন বেশি সুবিধাজনক নাকি ফ্রি প্ল্যান? জেনে নিন ডিটেইলস
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony IMX890 + 48MP Sony IMX581 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 32MP Sony IMX709 পোর্ট্রেট টেলি লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলে একটি 16MP Sony IMX471 সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সহ একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












