50MP প্রাইমারি এবং 64MP পেরিস্কোপ ক্যামেরা থাকবে OnePlus 12 স্মার্টফোনে, জানালো কোম্পানি

Highlights

  • এই মাসের শেষে বা ডিসেম্বরের শুরুতে লঞ্চ হবে OnePlus 12।
  • এতে 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।
  • এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর যোগ করা হতে পারে।

খুব তাড়াতাড়ি চীনে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোন হিসাবে OnePlus 12 লঞ্চ করা হতে পারে। এই ফোনটি কোম্পানির হোম মার্কেটে এই মাসের শেষে বা ডিসেম্বরে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এরপর ভারত সহ অন্যান্য বাজারেও ফোনটি সেল করা হবে। ফোনটি সম্পর্কে ঘোষণার আগেই ব্র্যান্ডের পক্ষ থেকে একটি ইভেন্টের মঞ্চে ফোনটির ক্যামেরা এবং ডিসপ্লে ডিটেইলস জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ গুগল প্লে কনসোলে লিস্টেড হল Vivo Y79+, জেনে নিন বিস্তারিত

OnePlus 12 এর ক্যামেরা ফিচার

  • কোম্পানির আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে জানানো হয়েছে OnePlus 12 ফোনে সোনী LYT-808 ফ্ল্যাগশিপ প্রাইমারি সেন্সর থাকবে।
  • ফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সরে 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স 3x অপটিক্যাল জুম, 70 এমএম ফোকাল লেন্থ স্পিন কোটিং আইআর ফিল্টার, এফ/2.6 অ্যাপার্চার এবং এএলসি সাবওয়েবলেন্থ স্ট্রাকচারাল কোটিং থাকবে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি, তবে এটি 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হতে পারে।
  • ইভেন্টে কোম্পানি ক্যামেরা ফিচারের সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছে, নিচে স্লাইড অ্যালবামে শেয়ার করা হল।
  • এছাড়া নতুন টিজার থেকে জানা গেছে OnePlus 12 ফোনে 2K ProXDR ডিসপ্লে থাকবে।

OnePlus 12 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 12 ফোনে 6.82-ইঞ্চির 2K BOE X1 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 2,600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 24GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল LYT-T808 প্রাইমারি সেন্সর এবং 64MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এর সঙ্গে 48MP Sony IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G এর মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হবে।
  • ওএস: ফ্ল্যাগশিপ OnePlus 12 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 14 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here