গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ গুগল প্লে কনসোলে লিস্টেড হল Vivo Y79+, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 5G ফিচার সহ লঞ্চ হতে পারে Vivo Y79+।
  • এই ফোনে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া হতে পারে।
  • এতে 12GB RAM থাকবে বলে আশা করা হচ্ছে।

খুব তাড়াতাড়ি ভিভো তাদের Y-সিরিজে নতুন ফোন লঞ্চ করতে পারে। কোম্পানি এই সিরিজের অধীনে গ্লোবাল মার্কেটে Vivo Y79+ 5G লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হতে দেখে এই সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে। এখান থেকে এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। নিচে এই ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: এবার থেকে কম আসবে SPAM Call এবং SMS, ট্রাই এনেছে নতুন নিয়ম

Vivo Y79+ এর গুগল প্লে কনসোল লিস্টিং

  • ভিভোর এই ফোনটি গুগল প্লে কনসোলে V2313A মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এর সঙ্গেই ফোনের নাম হিসাবে Y79+ পর্যন্ত লেখা হয়েছে।
  • সাইটের ডিটেইলস থেকে জানা গেছে এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন এবং 480 পিক্সেল ডেনসিটি সহ ডিসপ্লে থাকতে পারে।
  • লিস্টিঙে বলা হয়েছে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন SM6375 অক্টাকোর প্রসেসর থাকবে। এটি স্ন্যাপড্রাগন 695 প্রসেসর হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 619 জিপিইউ দেওয়া হবে বলে জানা গেছে।
  • এই ফোনে 12GB RAM এর সঙ্গে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম যোগ করা হতে পারে।

Vivo Y79+ এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y79+ ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত এবং 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 যোগ করা হতে পারে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y79+ ফোনে ডুয়েল রেয়াআর ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এই সেটআপে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
  • ওএস: Vivo Y79+ ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here