কনফার্ম হল OnePlus 12R ভারত ও গ্লোবাল লঞ্চ এবং কালার অপশন, জেনে নিন তারিখ

ডিসেম্বর মাসের শুরুতে ওয়ানপ্লাস চীনে OnePlus 12 ফোন লঞ্চ করেছিল। এই ফোনের ভারত ও গ্লোবাল লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। OnePlus 12 ফোনের সঙ্গে সঙ্গে OnePlus 12R ফোনটি লঞ্চের কথাও সামনে এসেছে। আগামী 23 জানুয়ারি এই দুটি ফোন ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। গতকাল কোম্পানি নতুন টিজার জারি করে ফোনের কালার অপশনও জানিয়ে দিয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

OnePlus 12R এর কনফার্ম লঞ্চ ডেট এবং কালার অপশন

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং কোম্পানির ওয়েবসাইটে OnePlus 12 সিরিজের 12R ফোনটির লঞ্চ ডেট এবং কালার অপশন কনফার্ম জানানো হয়েছে।
  • নিচের পোস্টে দেখা যাচ্ছে এই ফোনটি ব্ল্যাক ও ব্লু কালারে গ্লোবাল মার্কেটে পেশ করা হবে।
  • লঞ্চের কিছু দিন পর ভারতে ফোনটির Mingsha Gold কালার অপশন পেশ করা হবে বলেও জানানো হয়েছে।
  • এছাড়া ভারতে 23 জানুয়ারি 2024 সন্ধ্যা 7:30টার সময় OnePlus 12 এবং OnePlus 12R ফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে।

OnePlus 12R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 12R ফোনে 6.78 ইঞ্চির XDR LTPO 4.0 এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5কে পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকতে পারে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট এবং অ্যাড্রিনো জিপিইউ যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: OnePlus 12R ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হবে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ব্লুটুথ, এইফি, অ্যালার্ট স্লাইডারের মতো বেশ কিছু প্রয়োজনীয় স্পেসিফিকেশন থাকবে।
  • ওএস: OnePlus 12R ফোনে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here