Home খবর সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব ডিভাইস, জেনে নিন ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল ডিটেইলস

সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব ডিভাইস, জেনে নিন ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল ডিটেইলস

আবার ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল শুরু হয়ে গেছে, এই সেল চলাকালীন OnePlus 13 সিরিজ, OnePlus Nord 4 সিরিজ এবং IoT ডিভাইস সহ বেশ কিছু প্রোডাক্টের উপর অফার পাওয়া যাচ্ছে। 2025 সালের 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত এই সেল জারি করা হয়েছে। এই সেলে দুর্দান্ত ছাড়, ব্যাঙ্ক অফার এবং নো কস্ট EMI অপশনও রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Red Rush Days sale এর ডিটেইলস সম্পর্কে।

OnePlus Red Rush Days sale এর ডিল

মডেল লঞ্চ প্রাইস ডিল প্রাইস
OnePlus 13 69,999 টাকা 5,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 12 মাসের নো কস্ট EMI এবং 7,000 টাকার এক্সচেঞ্জ বোনাস
OnePlus 13R 42,999 টাকা 3,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 16GB + 512GB স্টোরেজ অপশন 2,000 টাকা পর্যন্ত দাম কম, 9 মাসের নো কস্ট EMI এবং 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস
OnePlus 12 64,999 টাকা 6,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, সীমিত সময়ের জন্য সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডে 13,000 টাকা পর্যন্ত কম দাম এবং 6 মাসের নো কস্ট EMI
OnePlus Nord 4 29,999 টাকা সীমিতসময়ের জন্য 500 টাকা পর্যন্ত কম দাম, 4,500 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 6 মাসের নো কস্ট EMI
OnePlus Nord CE 4 24,999 টাকা সীমিতসময়ের জন্য 1,000 টাকা পর্যন্ত কম দাম, 2,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3 মাসের নো কস্ট EMI
OnePlus Nord CE 4 Lite 19,999 টাকা 1,500 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 6 মাসের নো কস্ট EMI
OnePlus Pad 2 39,999 টাকা 2,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 9 মাসের নো কস্ট EMI, 5,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 1,000 টাকার স্টুডেন্ট ডিসকাউন্ট
OnePlus Pad Go 19,999 টাকা 2,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 1,000 টাকার ছাড় এবং 6 মাসের নো কস্ট EMI, 1,000 টাকার স্টুডেন্ট ডিসকাউন্ট
OnePlus Watch 2 24,999 টাকা 3,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 1,000 টাকার সেলে এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং 9 মাসের নো কস্ট EMI। Amazon এ 2,000 টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট
OnePlus Watch 2R 17,999 টাকা 2,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 2,000 টাকার সেলে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, আমাজনে 1,000 টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট এবং 6 মাসের নো কস্ট EMI
OnePlus Buds Pro 3 11,999 টাকা 1,000 টাকার সেলে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 1,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 12 মাসের নো কস্ট EMI
OnePlus Buds 3 5,499 টাকা 500 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, সীমিতসময়ের জন্য 800 টাকা পর্যন্ত কম দাম এবং 12 মাসের নো কস্ট EMI

 

আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং নো কস্ট EMI অপশনও পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে OnePlus 13 এবং OnePlus 13R ফোনের জন্য 24 মাসের নো-কস্ট EMI সহ ফোনের দামের মাত্র 65 শতাংশ পরিশোধ করার অপশনও দিচ্ছে। বাকি 35 শতাংশ “Easy Upgrades” প্রোগ্রামের মাধ্যমে নিশ্চিত বাইব্যাক হিসেবে থাকবে, এটি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং EMI এর মাধ্যমে OnePlus Store এবং OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনাকাটা করা ইউজারদের জন্য প্রযোজ্য। একইসঙ্গে Bajaj Finserv, HDBFS এবং অন্যান্য মাধ্যমে 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI এর অপশনও দেওয়া হচ্ছে।

ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইট, OnePlus Store অ্যাপ, OnePlus Experience Stores, Amazon, Reliance Digital, Croma, Vijay Sales, Bajaj Electronics এবং অন্যান্য প্ল্যাটফর্মে মাধ্যমে পাওয়া যাবে।