আগামী 7 জানুয়ারি ভারতে OnePlus 13 লঞ্চ হতে চলেছে। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে এবং ফোনটি ইতিমধ্যে চীনে পেশ করা হয়েছে। ভারতে ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে। এর সঙ্গেই কিছুটা কম দামে OnePlus 13R স্মার্টফোনও পেশ করা হবে। এই ফোনটি আসলে সম্প্রতি চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 5 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন বলে জানা গেছে। ভারতে ফোনদুটি লঞ্চের এখনও কিছু দিন বাকি থাকলেও একটি নতুন লিকের মাধ্যমে দাম ও ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন লিক সম্পর্কে।
আরও পড়ুন: 16GB RAM সহ চীনে লঞ্চ হল OnePlus Ace 5 এবং Ace 5 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
OnePlus 13, 13R ফোনের দাম ও স্টোরেজ ভেরিয়েন্ট (লিক)
- টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন ভারতে OnePlus 13 ফোনটির দাম 67,000 টাকা থেকে 70,000 টাকা মধ্যে হবে। অন্যান্য বেশ কিছু টিপস্টার এই বক্তব্যটিকে সমর্থন করেছেন।
- জানিয়ে রাখি ভারতের বাজারে OnePlus 12 ফোনের 12GB+256GB বেস মডেলের দাম 64,999 টাকা রাখা হয়েছিল।
- ভারতে OnePlus 13 ফোনটি 12GB+256GB এবং 16GB+512GB স্টোরেজ অপশনে সেল করা হবে বলে শোনা যাচ্ছে। এর আগের OnePlus 12 ফোনটিও একই স্টোরেজ অপশনে বেচা হয়।
- টিপস্টার OnePlus 13R ফোনের দাম সম্পর্কে কিছু জানাননি, তবে তিনি বলেছেন এই ফোনটির 12GB+256GB সিঙ্গেল স্টোরেজ মডেল পেশ করা হবে। তবে আগের 12R ফোনের একাধিক মডেল ভারতে সেল করা হয়।
- OnePlus Ace5 ফোনটি রিব্র্যান্ড করে 13R নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি চীনে 12GB+256GB স্টোরেজ সহ 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 26,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- OnePlus 13 ফোনটি মিদডনাইট ওসিয়ান, ব্ল্যাক এক্লিপ্স ও আর্কটিক ডন এবং OnePlus 13R ফোনটি নেবুলা নোয়ার এবং অ্যাস্ট্রল ট্রেল কালার অপশনে ভারতে সেল করা হতে পারে।
OnePlus 13 সিরিজের ডিটেইলস (কনফার্ম)
- OnePlus 13 ফোনে কোম্পানি সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর যোগ করবে।
- এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনে IP69 রেটিং দেওয়া হবে।
- পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকবে।
- OnePlus 13 ফোনে OxygenOS 15, ক্লিয়ার বার্স্ট ফটোগ্রাফি ফিচার এবং মাইক্রো ফাইবার ভেগান লেদার ফিনিশ পাওয়া যাবে।
- OnePlus 13R ফোনে Snapdragon 8 Gen 3 SoC, 6,000mAh ব্যাটারি এবং OxygenOS 15 যোগ করা হবে।










