31 অক্টোবর OnePlus 13 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনটি প্রথমে চীনে লঞ্চ করবে এবং পরে ভারতীয় বাজারে পেশ করা হবে। টেক মঞ্চ থেকে এই ফোনটি সহ OnePlus 13R ফোনটিও পেশ করা হতে পারে এবং এটি OnePlus 13 ফোনটির থেকে কিছুটা কম দাম হবে। এই ফোনটির দাম কম হলেও এতে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন দেওয়া হবে। আমারা লিক রিপোর্ট এবং ধারনার উপর নির্ভর করে আপকামিং ওয়ানপ্লাস সম্পর্কে ডিটেইলস জানিয়েছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 13R ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
পারফরমেন্স
প্রসেসর
OnePlus 13R ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই অক্টাকোর প্রসেসর সহ 3.3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর রয়েছে। এই প্রসেসরে তিনটি 3.15GHz Cortex-A720 কোর, দুটি 2.96GHz Cortex-A720 কোর এবং দুটি 2.27GHz Cortex-A520 কোর রয়েছে। জানিয়ে রাখি OnePlus 12R ফোনটিতে Snapdragon 8 Gen 2 দেওয়া হয়েছিল।
মেমরি
প্রসেসিঙের জন্য OnePlus 13R ফোনটিতে শক্তিশালী RAM দেওয়া হবে। ফোনটি 16GB RAM এবং 512GB Storage সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্টোরেজ অপশন ফোনটির টপ মডেলের হতে পারে এবং বেস মডেল 12GB RAM সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে LPDDR5X RAM ফিচার থাকতে পারে, এর ফলে মাল্টি টাস্কিঙ্গের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স পাওয়া যাবে।
ওএস
OnePlus 13R ফোনটি সবচেয়ে নতুন এবং অ্যাডভান্স Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। এতে গুগল অ্যান্ড্রয়েড ওএস AI সহ আধুনিক ফিচার রয়েছে। এর ফলে ফোনটি অনেক সহজে ব্যাবহার করা যাবে। অন্যদিকে আপকামিং ওয়ানপ্লাস স্মার্টফোনটি OxygenOS 15 সহ লঞ্চ করা হবে এবং এর ফলে খুব সহজেই মেমরি অপ্টিজেশন ও ফটো এডিটিং ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।
ডিসপ্লে ও ডিজাইন
ডিজাইন
OnePlus এর ‘R’ সিরিজের ফোন তাদের নাম্বার সিরিজের থেকে কিছুটা কম দামের হয়ে থাকে, কিন্তু কোম্পানি সবসময় এই সিরিজ অসাধারণ প্রিমিয়াম ডিজাইন সহ পেশ করে। OnePlus 13R ফোনটিতেও একইরকম ধারা লক্ষ্য করা যাবে। এই ফোনটি মেটাল ফ্রেম সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে মিনিমালিস্টিক ডিজাইন বডি সহ ব্যাক প্যানেল ও সাইড ফ্রেম পলিশড ডিজাইন সহ পেশ করা হতে পারে। এই স্ক্রিন বেজেল লেস হবে এবং এর বাঁদিকে ফ্রেমে একটি Action Button দেখা যাবে।
ডিসপ্লে
OnePlus 13R ফোনটিতে 1.5K রেজোলিউশন স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। এর ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চির রাখা হতে পারে। এটি BOE OLED প্যানেল দিয়ে তৈরি LTPO ফিচার সহ পেশ করা হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হতে পারে।
ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা
OnePlus 13R ফোনটির ফ্রন্ট প্যানেলে EIS ফিচারযুক্ত 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। সেলফির তোলার এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচার সাপোর্ট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি 12আর ফোনটিও 16মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল।
ব্যাক ক্যামেরা
এই ফোনটিতে Hasselblad ফিচার যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য OnePlus 13R ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 1/1.56 ইঞ্চির Sony IMX906 50 মেগাপিক্সেল মেইন সেন্সর থাকতে পারে, এই ফিচার লো লাইটেও ফটোগ্রাফি এবং ইমেজ প্রসেসিঙের বিখ্যাত হয়েছে। একইসঙ্গে ব্যাক প্যানেলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত এই মেগাপিক্সেল সম্পর্কে সঠিকভাবে কিছু জানানো সম্ভব হচ্ছে না।
ব্যাটারি এবং চার্জিং
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13R ফোনটি 6,500mAh Battery সহ লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত ওয়ানপ্লাস এতো বড়ো ব্যাটারি সহ ফোন লঞ্চ করেনি। এই সিরিজের ওয়ানপ্লাস 12আর ফোনটি 5,500এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।
চার্জিং
OnePlus 13R ফোনটির শক্তিশালী 6,500এমএএইচ ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মখিন হতে হবে। তাই ফোনটিতে 100W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটিতে ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার ব্যাবহার করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই তথ্য এখনও পর্যন্ত সঠিক কি না তা জানা যায়নি।
OnePlus 13R এর দাম
ওয়ানপ্লাস 13আর ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে এবং 2025 সালে ভারতীয় বাজারে পেশ করা হবে। তবে এই ফোনটি চীনের মডেলের থেকে কিছুটা আলাদাও হতে পারে। এই ফোনটির ভারতীয় দাম চীনের দামের থেকে কিছু কম রাখা হবে। আমাদের ধারনা অনুযায়ী OnePlus 13R ফোনের দাম 40,000 টাকা থেকে শুরু হবে এবং টপ ভেরিয়েন্টের দাম 52,000 টাকা পর্যন্ত হতে পারে।