Home খবর বাজারে আসতে চলেছে OnePlus 13T স্মার্টফোন, জেনে নিন কোথায় ও কিভাবে লাইভ দেখবেন লঞ্চ ইভেন্ট

বাজারে আসতে চলেছে OnePlus 13T স্মার্টফোন, জেনে নিন কোথায় ও কিভাবে লাইভ দেখবেন লঞ্চ ইভেন্ট

আগামীকাল OnePlus তাদের 13-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে আগামীকাল চীনে OnePlus 13T স্মার্টফোন পেশ করা হবে। এই বিষয়ে বিগত বেশ কিছু দিন ধরে একাধিক লিক ও টিজার প্রকাশ্যে এসে চলেছে। জানিয়ে রাখি কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজে প্রত্যেকবার আপগ্রেডেড পারফরমেন্স এবং সুন্দর ফিচার যোগ করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির লঞ্চ সম্পর্কে।

কোথায় এবং কিভাবে দেখবেন OnePlus 13T ফোনের লঞ্চ ইভেন্ট?

চীনে আগামীকাল অর্থাৎ 24 এপ্রিল OnePlus 13T ফোনটি লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7টার সময় (ভারতীয় সময় অনুযায়ী বিকাল 4:30টে) এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইউজাররা ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই ইভেন্ট লাইভ দেখতে পারবেন। OnePlus 13T ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখার জন্য এখানে ক্লিক করুন

OnePlus 13T ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

লিক থেকে জানা গেছে OnePlus 13T ফোনে 6.3-ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। ফ্লাস্ত প্যানেল সহ এই ওএলইডি ডিসপ্লে 1.5কে পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 1600nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

প্রসেসর

OnePlus 13T ফোনে এখনও পর্যন্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট যোগ করা হতে পারে। এই একই প্রসেসর OnePlus 13 ফোনেও দেওয়া হয়েছিল। 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। লিক থেকে জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এতে LPDDR5x RAM + UFS 4.0 storage টেকনোলজি থাকবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 13T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী এই সেটআপে 50MP Sony LYT700 প্রাইমারি সেন্সর এবং 50MP Samsung JN5 2x টেলিফটো লেন্স যোগ করা হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি

লিক অনুযায়ী OnePlus 13T ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,100mAh ব্যাটারি যোগ করা হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

অন্যান্য ফিচার

এখনও পর্যন্ত লিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে IP68 এবং IP69 রেটিং থাকবে। এর সঙ্গে এতে WiFi 7, Bluetooth 5.4 সহ NFC ও IR blaster যোগ করা হবে। এছাড়াও এই ফোনে স্টেরিও স্পিকার দেওয়া হবে।