ওয়ানপ্লাস ইউজারদের জন্য বড় খবর! কোম্পানির পক্ষ থেকে তাদের ফ্ল্যাগশিপ OnePlus 15 ফোনের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা হল লঞ্চের প্রায় ছয় মাসের মধ্যেই প্রথম ফোনের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই ফোনটি কেনার জন্য ইউজারদের আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15 ফোনের প্রাইস হাইকের ডিটেইলস সম্পর্কে।
ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং অফলাইন মোডের মাধ্যমে OnePlus 15 ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 72,999 টাকা থেকে বাড়িয়ে 77,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 85,999 টাকা দামে কেনা যাচ্ছে। অর্থাৎ এই ফোনের দাম 6,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এভাবে ফোনটির দামে 5,000 থেকে 6,000 হাজার টাকা পর্যন্ত প্রাইস হাইক জারি করা হয়েছে।
OnePlus 15 ফোনে 3nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 4.6GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 840 GPU রয়েছে। একইসঙ্গে হেভি গেমিং এবং হাই প্রসেসিঙের সময় ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে 360° Cryo-Velocity কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে LPDDR5X Ultra+ RAM ও UFS 4.1 স্টোরেজ ফিচার রয়েছে।
OnePlus 15 ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির QHD+ LTPO OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং গেমিং চলাকালীন 165Hz পর্যন্ত আউটপুট সাপোর্ট করে। এছাড়া ফোনে 450ppi পিক্সেল ডেনসিটি এবং 1800 নিটস ব্রাইটনেস রয়েছে। সুরক্ষিত রাখার জন্য ফোনে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
OnePlus 15 ফোনে 7300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আমাদের টেস্টে ফোনটি 17 ঘন্টা 6 মিনিট PCMark ব্যাটারি স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী চার বছর পরও 80% ব্যাটারি হেলথ বজায় থাকবে। অন্যদিকে চার্জিঙের জন্য ফোনে 120W SuperVOOC ওয়ার্ড এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
ক্যামেরা সেটআপের দিক দিয়ে ফ্ল্যাগশিপ OnePlus 15 ফোনটি যথেষ্ট প্রিমিয়াম হয়ে উঠেছে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32MP Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
কানেক্টিভিটির জন্য OnePlus 15 ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, 16 5G ব্যান্ডস, USB 3.2 Gen 1, 3-মাইক নয়েস ক্যান্সেলেশন্স এবং IR রিমোট কন্ট্রোলের মতো ফিচার দেওয়া হয়েছে।
OnePlus 15 ফোনটির দাম আগের চেয়ে 5,000 থেকে 6,000 টাকা বেড়ে গেছে। অর্থাৎ এই ফোনটি কেনার জন্য এখন থেকে বেশি টাকা খরচ করতে হবে। তবে বেশি দাম সত্ত্বেও ফিচার এবং স্পেসিফিকেশনের দৌলতে এই ফোনটি আজও প্রিমিয়াম সেগমেন্টে দারুণ একটি অপশন।











