শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 15R স্মার্টফোন, আমাজনে লাইভ হল মাইক্রো সাইট

গত মাসে চীনের বাজারে এবং সম্প্রতি ভারতের বাজারে OnePlus তাদের OnePlus 15 ফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের গ্লোবাল ইভেন্টের মাধ্যমে জানিয়েছিল খুব তাড়াতাড়ি OnePlus 15R ফোনটি পেশ করা হবে। এবার OnePlus India এবং Amazon India সাইটে আপকামিং ফোনের মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ ভারতে শীঘ্রই নতুন ফোনটি লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে টিজার ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15R ফোনের ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে আসা মাইক্রোসাইটের মাধ্যমে OnePlus 15R ফোনটি কামিং সুন সহ দেখা গেছে। এই সাইটে ফোনটি গ্রিন এবং ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। এই সাইটের মাধ্যমে ফোনের ক্যামেরা মডিউলের হালকা ডিজাইন দেখানো হয়েছে। আগে জানা গিয়েছিল চীনে লঞ্চ হওয়া OnePlus 15R ফোনটি OnePlus Ace 6 ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে, তবে OnePlus 15R ফোনের ক্যামেরা ডিজাইন কিছুটা আলাদা রাখা হয়েছে।

OnePlus Ace 6 ফোনটিতে পিল-শেপের LED ফ্ল্যাশ রয়েছে। তবে আসন্ন OnePlus 15R ফোনের টপ ক্যামেরা সেন্সরের পাশে সার্কুলার LED ফ্ল্যাশ রয়েছে। এই মডিউল ভার্টিকাল রেগুলেটর ফার্ম ডিজাইনে দেখা গেছে। এতে দুটি সেন্সর ভার্টিকালী রয়েছে। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং বাঁদিকের ফ্রেমে “Plus Key” দেওয়া হয়েছে। ফোনটি OxygenOS 16 সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

টিপস্টার অভিষেকের বক্তব্য অনুযায়ী OnePlus 15R ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ফোনটিতে শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে। যারা মিড রেঞ্জে গেমিং এবং হাই-এন্ড পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাদের জন্য OnePlus 15R ফোনটি একটি ভালো অপশন হতে পারে। অদূর ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে আকামিং ফোনের স্পেসিফিকেশন, লঞ্চ ডেট এবং দাম জানানো হবে বলে আশা করা হচ্ছে।

আপকামিং OnePlus 15R ফোনটি Realme GT 7 Pro, Xiaomi 15 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এটি আগেই প্রিমিয়াম প্রসেসর এবং শক্তিশালী ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। তবে ওয়ানপ্লাস ফোনটি লেটেস্ট ফিচ্র এবং ব্র্যান্ড ভ্যালুর জন্য এগিয়ে থাকতে পারে।

যারা OnePlus ব্র্যান্ড ভালবাসেন, ক্লিন সফটওয়্যার এবং শক্তিশালী প্রসেসর সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus 15R ফোনটি একটি ভালো অপশন হবে। ইউজারা আপকামিং ফোনটির অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here