ভারতের বাজারে প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। ফ্ল্যাগশিপ কিলার নামে জনপ্রিয় টেক ব্র্যান্ড এই স্মার্টফোনটি পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে OnePlus 15R স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে বড় 7400mAh ব্যাটারি, 32MP Selfie ক্যামেরা, 165Hz রিফ্রেশ রেট এবং IP69K রেটিঙের মতো অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15R স্মার্টফোনের দাম, সেল এবং অফার ডিটেইলস সম্পর্কে।
OnePlus 15R স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 16.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 3.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের লেটেস্ট Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি 29,57,229 AnTuTu স্কোর পেয়েছে। একইসঙ্গে হেভি গেমিঙের সময় স্মার্টফোনটি অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখার জন্য 360 ডিগ্রি Cryo Velocity কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15R স্মার্টফোনটিতে শক্তিশালী 7400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি Silicon Nanostack ফিচার দিয়ে তৈরি। এতে 4 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। আমাদের টেস্টে স্মার্টফোনটির 18 ঘন্টা 13 মিনিট PCMark Battery স্কোর পেয়েছে। এটি OnePlus 15 স্মার্টফোনের 17 ঘন্টা 6 মিনিট টেস্ট রেজাল্ট থেকে বেশি। এছাড়া দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus 15R 5G স্মার্টফোনটিতে DetailMax Engine সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ F/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX906 OIS সেন্সর এবং 112° FOV ও F/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য নতুন OnePlus স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus 15R স্মার্টফোনটিতে 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন 165Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনের ডিসপ্লে TÜV Rheinland Intelligent Eye Care 5.0 সার্টিফায়েড, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত স্মার্টফোনটি ব্যাবহার করার পরও চোখ সুরক্ষিত থাকবে। একইসঙ্গে স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য OnePlus 15R স্মার্টফোনটি IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি প্রায় আধা ঘন্টা 1.5 মিটার গভীর জলে থাকতে পারে। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 6.0, Wi-Fi 7 এবং NFC ও IR Blaster ফিচার দেওয়া হয়েছে।
ভারতে OnePlus 15R 5G স্মার্টফোনটি 12GB RAM সহ 256GB এবং 512GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 47,999 টাকা এবং 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 52,999 টাকা রাখা হয়েছে। এছাড়া HDFC ও Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনটির প্রাথমিক দাম 44,999 টাকা হয়ে গেছে।
এই মুহূর্ত থেকেই ভারতে OnePlus 15R স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে। যারা 21 ডিসেম্বরের মধ্যে স্মার্টফোনটি প্রি-বুক করবেন, কোম্পানির পক্ষ থেকে তাদের 2,299 টাকা দামের OnePlus Nord Buds 3 ফ্রি দেওয়া হবে। এটি একটি লিমিটেড অফার। OnePlus 15R স্মার্টফোনটি মাত্র 999 টাকার বিনিময়ে প্রি-বুক করা যাবে এবং ফাইনাল পেমেন্টের সময় এই টাকা মোট দাম থেকে বাদ দেওয়া হবে। OnePlus 15R 5G স্মার্টফোনটি Charcoal Black, Mint Breeze এবং Electric Violet কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
50 হাজার টাকার রেঞ্জে OnePlus 15R স্মার্টফোনটিতে লেটেস্ট ও শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে শক্তিশালী ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে স্মার্টফোনটিকে সেগমেন্টের সেরা অপশনগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। যারা একই বাজেট রেঞ্জে অন্য ব্র্যান্ডের স্মার্টফোন খুঁজছেন, তবে তাদের জন্য ভালো ক্যামেরার সহ OPPO Reno 14 Pro, পিওর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের জন্য Google Pixel 9a, এবং দীর্ঘমেয়াদি OS ও সিকিউরিটি আপডেট সহ Samsung Galaxy A57 স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে।













