7400mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 15R, হতে চলেছে ভারতের প্রথম Snapdragon 8 Gen 5 সহ স্মার্টফোন

ভারতের বাজারে OnePlus 15 ফোনটি জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ইউজাররা কম দামের OnePlus 15R ফোনটির অপেক্ষা করছে। আগামী 17 ডিসেম্বর OnePlus 15R ফোনটি ভারতে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস জানানো হয়েছে। এই ওয়ানপ্লাস ফোনটি বিভিন্ন দিক দিয়ে ভারতীয় স্মার্টফোন মার্কেটের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। ভারতে প্রথম এই ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ সহ লঞ্চ হওয়ার পাশাপাশি ওয়ানপ্লাসের সবচেয়ে বড় ব্যাটারি সম্পন্ন স্মার্টফোন হতে চলেছে।

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে OnePlus 15R ফোনটি 7,400mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এর আগে এত বড় ব্যাটারি সহ OnePlus এর কোনো ফোন লঞ্চ করা হয়নি। OnePlus 15 ফোনটি 7,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল, যা 15R ফোনের তুলনায় কিছুটা কম।একইসঙ্গে OnePlus 15R ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W SUPERVOOC চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

OnePlus 15R ফোনটির ব্যাটারি Silicon Nanostack দিয়ে তৈরি করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী চার বছর পরেও ব্যাটারি হেল্থ 80 শতাংশের নিচে নামবে না। প্রসেসিঙের জন্য এই OnePlus ফোনটিতে 3.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এর ফলে শক্তিশালী ও ল্যাগ-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে।

OnePlus 15R 5G ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে, এর ফলে দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অভিজ্ঞতা প্রদান করবে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 450 PPI পিক্সেল ডেন্সিটি এবং 1800 নিটস ব্রাইটনেস দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে তাদের ফোনটি TÜV Rheinland Intelligent Eye Care 5.0 সার্টিফিকেশন থাকবে, এর ফলে ফোনটি অন্ধকারে ব্যাবহারের সময়ও চোখকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15R 5G ফোনটিতে DetailMax Engine দেওয়া হবে। এই ফোনটিতে Ultra Clear Mode, Clear Burst এবং Clear Night Engine ফিচারগুলি থাকবে। ফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony IMX906 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে, ফোনের ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি সেন্সর যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি OnePlus 17 ডিসেম্বর দুপুর 3টে সময়ে বেঙ্গালুরুতে একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus 15R স্মার্টফোন এবং নতুন মিড-রেঞ্জ OnePlus Pad Go 2 ট্যাবলেট লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং OnePlus এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে লাইভস্ট্রিম করা হবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে BookMyShow ওয়েবসাইটের মাধ্যমে লঞ্চ ইভেন্টের টিকিটও সেল করা হচ্ছে। প্রসঙ্গত ভারতে OnePlus 15R ফোনটি Charcoal Black এবং Mint Breeze কালার অপশনে লঞ্চ করা হবে। ফোনটির সেল ডেট এবং অফার ডিটেইলস জানার জন্য আগামী 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

OnePlus 15R ফোনটি 40 থেকে 50 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে OnePlus 15 ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 72,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে। OnePlus 15 ফোনটির Infinite Black, Sand Storm এবং Ultra Violet কালার অপশনে সেল করা হয়। OnePlus 15 ফোনটির সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here