বাজারে আসতে চলেছে শক্তিশালী OnePlus Ace 5 এবং Ace 5 Pro স্মার্টফোন, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

7 জানুয়ারি ভারতে OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোন ভারতে লঞ্চ করার আগে, তাদের নতুন ‘এস’ সিরিজ চীনে পেশ করবে। 26 ডিসেম্বর এই সিরিজের অধীনে OnePlus Ace 5 এবং Ace 5 Pro স্মার্টফোন চীনে লঞ্চ করা হবে। এই ফোনদুটি অফিসিয়াল লঞ্চ ডেট জানানোর আগেই, সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OnePlus Ace 5 এবং Ace 5 Pro এর স্পেসিফিকেশন

প্রসেসর

সার্টিফিকেশন সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 5 ফোনে 3.3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হবে। অন্যদিকে OnePlus Ace 5 Pro ফোনটি 4.3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। আপকামিং ফোন দুটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ পেশ করা হবে।

স্টোরেজ

আপকামিং ফোন দুটির পাঁচটি করে মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে বলে জানা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ পেশ করা হবে। বাজারে ফোনগুলি 12GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 512GB স্টোরেজ, 16GB RAM + 256GB স্টোরেজ, 16GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 1টিবি স্টোরেজ অপশনে সেল করা হবে।

ব্যাটারি

লিস্টিং এবং লিকের মাধ্যমে আসা তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 5 ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,400mAh ব্যাটারি এবং OnePlus Ace 5 Pro ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,100mAh ব্যাটারি যোগ করা হবে।

ডিসপ্লে

OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী ফোনদুটিতে ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনদুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হবে।

ক্যামেরা

প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী OnePlus Ace 5 এবং Ace 5 Pro ফোনের ক্যামেরা সেটআপ একইরকম হবে। লিক অনুযায়ী ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স ও 2 মেগাপিক্সেল থার্ড লেন্স রয়েছে। এই ফোনের মেগাপিক্সেল একইরকম হলেও সেন্সর আলাদা হবে বলে মনে করা হচ্ছে। একইভাবে ফোনদুটির ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে।

OnePlus Ace 5 এবং Ace 5 Pro এর লঞ্চ ডিটেইলস

26 ডিসেম্বর OnePlus Ace 5 এবং Ace 5 Pro স্মার্টফোন চীনে লঞ্চ করা হবে। কোম্পানি এই দিন ভারতীয় সময় অনুযায়ী 12টা তাদের লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে স্মার্টফোন দুটি বাজারে লঞ্চ করবে। কোম্পানির অফিসিয়াল চীনের ওয়েবসাইট সহ মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে ফোনগুলির লঞ্চ লাইভ দেখা যাবে।

OnePlus Ace 5 নামে লঞ্চ হবে OnePlus 13R

আগেই চীনে OnePlus 13 ফোনটি লঞ্চ হয়ে গেছে, এবার প্রথমবার ভারত সহ গ্লোবাল মার্কেটে OnePlus 13R ফোনটি পেশ করা হবে। চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 5 ফোনটি ভারত ও গ্লোবাল বাজারে OnePlus 13R নামে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনের লুক, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন একইরকম হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here