কনফার্ম হল OnePlus Ace 6T স্মার্টফোনের লঞ্চ ডেট, হতে চলেছে প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন

OnePlus এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3 ডিসেম্বর চীনের বাজারে OnePlus Ace 6T ফোনটি লঞ্চ করা হবে। আগের Ace 6 মডেলের পর আপকামিং ফোনটি পেশ করা হবে। ফোনটির বিশেষত্ব হল এটি কোম্পানির প্রথম নতুন Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। আগেই এই বিষয়ে কনফার্ম ডিটেইলস জানা গিয়েছিল। এবার টিজারের মাধ্যমে আসন্ন ফোনের লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 6T ফোনের ডিটেইলস সম্পর্কে।

কোম্পানি জানিয়েছে এই ফোনটি 35,61,559 AnTuTu স্কোর পেয়েছে। এর ফলে ফোনটি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠেছে। OnePlus Ace 6T ফোনটি Flash Black, Fleeting Green এবং Electric Violet কালার অপশনে লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনের বাঁদিকে নতুন “Plus Key” দেওয়া হয়েছে, এর মাধ্যমে Mind Space এবং অন্যান্য অসাধারণ ফিচার সহজেই অ্যাক্সেস করা যাবে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 6T ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লেতে 165Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে, ফলে ইউজাররা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 6T ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। আপকামিং ফোনটি ColorOS 16 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা ঘবে বলে আশা করা হচ্ছে।

ফোনটিতে IP68, IP69 এবং IP69K ডিউরেবিলিটি রেটিং দেওয়া হবে, যা ফোনটিকে জল, ধুলো এবভিওং হাই-প্রেশার ওয়াটার জেট থেকেও সুরক্ষিত রাখবে। একইসঙ্গে ফোনটিতে বড় ভেপার চেম্বার কুলিং ইউনিট থাকবে, যা দীর্ঘক্ষণ পর্যন্ত হেভি গেমিঙের পরও তাপমাত্রা কম রাখতে সাহায্য করবে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 6T ফোনটিতে 8000mAh+ বড় ব্যাটারি দেওয়া হতে পারে। চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে, এর ফলে ইউজাররা দারুণ ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং উপভোগ করতে পারবেন।

জানিয়ে রাখি ভারত সহ গ্লোবাল মার্কেটে OnePlus Ace 6T ফোনটি OnePlus 15R নামে লঞ্চ করা হতে পারে। এটি চীনের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ফোন ছিল, এবার ভারতের ক্ষেত্রেও এমনই হতে চলেছে। OnePlus 15R ফোনটির টিজার জারি করা হয়েছিল। এটি 17 ডিসেম্বর Pad Go 2 এবং OnePlus Watch Lite ডিভাইসগুলির সঙ্গে লঞ্চ করা হবে।

OnePlus Ace 6T ফোনটি বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্স চাইছেন এম্নন ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করা হচ্ছে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 8000+ mAh ব্যাটারি হতে পারে। OnePlus Ace 6T ফোনটি Xiaomi 15T Pro, iQOO 13 এবং Realme GT 8 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

যারা আগামী মাসে নতুন ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে আপকামিং OnePlus Ace 6T ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। একইসঙ্গে ইউজাররা ভারতে আসন্ন OnePlus15R ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনের লঞ্চ ডিটেইলস প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here