Home খবর 185Hz 1.5K OLED ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ হতে পারে OnePlus Ace 7, লিক হল ডিটেইলস

185Hz 1.5K OLED ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ হতে পারে OnePlus Ace 7, লিক হল ডিটেইলস

OnePlus তাদের Ace সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ টিপস্টার Digital Chat Station (DCS) আপকামিং OnePlus ফোনের তথ্য শেয়ার করেছেন। এই ফোনটিতে গত বছরের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। লিকের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটি OnePlus Ace 7 নামে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 7 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল OnePlus Ace 7 ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী OnePlus এর আপকামিং ফোনটিতে 6.78 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন এবং 185Hz আল্ট্রা-হাই রিফ্রেশ রেট থাকবে বলে জানা গেছে। আপাতত একটি ইঞ্জিনিয়রিং প্রোটোটাইপ লিকের মাধ্যমে 185Hz রিফ্রেশ রেট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। তাই ফোনটি একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

ইঞ্জিনিয়রিং প্রোটোটাইপ অনুযায়ী প্রসেসিঙের জন্য এতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। এটি গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ চিপসেট। তবে গত বছর OnePlus এর OnePlus Ace 6T ফোনটি Snapdragon 8 Gen 5 এবং OnePlus Ace 6 ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। তাই রিপোর্ট অনুযায়ী আপকামিং Snapdragon 8 Gen 6 এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যথাক্রমে OnePlus Ace 7T এবং OnePlus Ace 7 ফোনে দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 7 ফোনটির টপ কনফ্রিগ্রেশন 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনের RAM এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। লিকের মাধ্যমে ফোনের সফটওয়্যার সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটি Android 17 সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে কোম্পানির ColorOS 17 ইন্টারফেস দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়নি। গত বছর লঞ্চ হওয়া OnePlus Ace 6 ফোনটিতে 7,800mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই কোম্পানির আসন্ন ফোনে 8,000mAh এর বেশি ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। DCS অনুযায়ী ফোনটিতে অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া হতে পারে।

OnePlus Ace 7 ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

OnePlus Ace 7 ফোনের লঞ্চ টাইমলাইন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus Ace 7 ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে গত বছর অক্টোবর মাসে একইসঙ্গে OnePlus তাদের OnePlus Ace 6 এবং OnePlus 15 ফোনটি পেশ করেছিল। তাই এই বছরও কোম্পানির Ace 7 ফোনটি পেশ করার পরই, OnePlus 16 ফোনটি লঞ্চ করা হতে পারে।