Home খবর কনফার্ম হল OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের ফিচার, 9,000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে সহ হতে চলেছে লঞ্চ

কনফার্ম হল OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের ফিচার, 9,000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে সহ হতে চলেছে লঞ্চ

29 অক্টোবর চীনের বাজারে OnePlus Ace 7 এবং OnePlus Ace 7 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। কোম্পানি লঞ্চের আগেই তাদের আপকামিং ফোনের ডিজাইন, কালার অপশন, ডিসপ্লে এবং ব্যাটারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। উভয় ফোনে 9,000mAh বড় ব্যাটারি এবং 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং বেশ কিছু গেমের ক্ষেত্রে 185Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।

OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের ডিজাইন এবং কালার অপশন

OnePlus Ace 7 ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রেডিয়েন্ট কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে OnePlus Ace 7 Pro ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং Pofeng কালার অপশনে সেল করা হবে। ফোনদুটিতে ফ্ল্যাট ব্ল্যাক প্যানেল, মেটাল ফ্রেম এবং রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এছাড়া ব্ল্যাক ভেরিয়েন্টে ডার্ক ফিনিশ সহ আলাদা কালারের ক্যামেরা রিং রয়েছে। অপরদিকে হোয়াইট কালার মডেলে হালকা নীল আভা রয়েছে। Ace 7 ফোনের গ্রেডিয়েন্ট মডেলে অরেঞ্জ এবং রেড কালারের কম্বিনেশন দেখা যাবে। তবে Ace 7 Pro মডেলের Pofeng ভেরিয়েন্টে নীল এবং সাদা কালারের ফিনিশ দেওয়া হয়েছে।

OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের স্পেসিফিকেশন

OnePlus এর পক্ষ থেকে Ace 7 এবং Ace 7 Pro ফোনটিতে চতুর্থ জেনারেশন Oriental Screen দেওয়া হবে বলে জানানো হয়েছে। এটি BOE প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে। একই ডিসপ্লে কোম্পানির ফ্ল্যাগশিপ OnePlus 16 ফোনটিতেও ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লে কাস্টমাইজ X4 লিউমিনসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর ফলে ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি আরও ভালো হবে বলে জানানো হয়েছে। ফোনের ডিসপ্লে মেনু ও স্ক্রলিং সহ সম্পূর্ণ সিস্টেমে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার সাপোর্টেড গেমের ক্ষেত্রে 185Hz রিফ্রেশ রেট উপভোগ করা যাবে। এতে নতুন LTPO সার্কিট ব্যাবহার করা হয়েছে।

ফোনের হাই ফ্রেম রেট কন্টেন্ট ম্যানেজ করার জন্য এতে Super Display Chip P4 দেওয়া হয়েছে। একইসঙ্গে চোখের আরামের কথা মাথায় রেখে MedSight এবং Vision এর সঙ্গে তৈরি করা Bright Eyes Protection ফিচার দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য OnePlus Ace 7 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5V এবং Ace 7 Pro ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। গেমিঙের সময় ফোনটির ব্যাটারি ভালোভাবে ম্যানেজ করার জন্য এতে হার্ডওয়্যার বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফিচার গেমিং ও এই ধরনের হেভি টাস্ক যেগুলি বেশি পাওয়ার কনজিউম করে সেগুলি পারফর্ম করার সময় ব্যাটারির বদলে সরাসরি ফোনের কম্পোনেন্টে পাওয়ার পৌঁছে দেয়। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং সেশনের ক্ষেত্রে ব্যাটারি কম হীট হয়।

OnePlus জানিয়েছে Ace 7 সিরিজের ফোনদুটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির চীনের প্রেসিডেন্ট Li Jie এর বক্তব্য অনুযায়ী ফোনটিতে 185fps ক্রমাগত সাত ঘন্টা পর্যন্ত গেমিং এবং 24 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে।

OnePlus এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী Ace 7 এবং Ace 7 Pro ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে Ace 7 Pro ফোনটিতে 3.5x অপটিক্যাল জুম এবং অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। উভয় ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে।

যারা নতুন গেমিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য OnePlus Ace 7 সিরিজের স্মার্টফোনগুলি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। লঞ্চের দিন অর্থাৎ 29 অক্টোবর আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।