শীঘ্রই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে OnePlus, অনেকটা OPPO Find N এর মত হবে ডিজাইন

বর্তমানে OnePlus তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। OnePlus গত বছর ঘোষণা করেছিল যে তারা Oppo এর সাথে টেকনোলজি শেয়ার করবে। OnePlus এবং Oppo একে অপরের সাথে R&D এবং ডিজাইন শেয়ার করছে। এই জন্যই কোম্পানির অনেক স্মার্টফোনে একই রকম ফিচার পাওয়া যাচ্ছে। এর একটি উদাহরণ হল OnePlus Nord লাইনআপ। এর সাথে, OPPO Reno8 স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটি OnePlus 10 Pro এর মতো ডিজাইনের সাথে পেশ করা হতে পারে। সূত্র অনুযায়ী উভয় সংস্থাই ফোল্ডেবল স্মার্টফোনের টেকনোলজি শেয়ার করতে পারে। OnePlus এর আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটি OPPO Find N এর মতো হতে পারে।

PriceBaba এর রিপোর্টে, টিপস্টার যোগেশ ব্রার থেকে পাওয়া খবরটি নিয়ে দাবি করেছে যে বর্তমানে OnePlus একটি ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে এর ডিজাইন OPPO Find N-এর মতো হতে পারে। Oppo তাদের ফোল্ডেবল স্মার্টফোনটি ডিসেম্বরে লঞ্চ করেছে। Oppo Find N স্মার্টফোনটি এই মুহূর্তে চীনের বাইরে লঞ্চ করা হয়নি। এই ফোনটি OnePlus এর ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইউরোপ এবং আমেরিকায় Oppo এর তুলনায় OnePlus কে অধিক ভাল ব্র্যান্ড হিসাবে বিবেচনা করা হয়।

OnePlus CEO Pete Lau জানিয়েছেন যে OPPO Find N স্মার্টফোনের ডেভেলপমেন্ট এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। OnePlus-এর ফোল্ডেবল স্মার্টফোন Oppo-এর Find N-এর মতো হতে পারে। যদিও OnePlus-এর ফোল্ডেবল স্মার্টফোনটি Oppo Find N-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে নাকি এতে Oppo Find N-এর মতো কিছু একইরকম স্পেসিফিকেশন থাকবে, সেটা এখনও নিশ্চিত করা হয়নি।

কবে লঞ্চ হবে OnePlus এর ফোল্ডেবল স্মার্টফোন?

বর্তমানে, OnePlus এর ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চের তারিখ সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। সম্ভবত আগামী বছরের মধ্যে কোম্পানি এই ফোল্ডেবল ফোনটি লঞ্চ করবে। OnePlus এর লিক হওয়া রোডম্যাপ অনুসারে আগামী ছয় মাসের মধ্যে OnePlus কোনো ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here