ওয়ানপ্লাস ব্র্যান্ডের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানি OnePlus N সিরিজ নামের একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই টেক জগতে যথেষ্ট কৌতুহল সৃষ্টি হয়েছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং স্মার্টফোন সিরিজটি বিশেষ করে ভারতের বাজারের জন্য ডিজাইন করা হচ্ছে। এই OnePlus N সিরিজের অধীনে লো-বাজেট স্মার্টফোন লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus N সিরিজের অধীনে আসন্ন সমস্ত স্মার্টফোন 20,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হবে।
OnePlus N Series
টেক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স OnePlus N সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। ওয়েবসাইট রিপোর্ট অনুযায়ী শীঘ্রই OnePlus N সিরিজ অফিসিয়ালি টিজ করা হবে এবং আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে ওয়ানপ্লাস ‘এন’ সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজের অধীনে এমন একটি নতুন স্মার্টফোন পেশ করা হবে, যেটি মূলত ছোট শহর ও গ্ৰামে বসবাসকারী ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হবে।
রিপোর্ট অনুযায়ী OnePlus N সিরিজের অধীনে আসন্ন স্মার্টফোনগুলির দাম 20,000 টাকার চেয়ে কম রাখা হবে। কোম্পানি তাদের OnePlus N Series এর মাধ্যমে লো-বাজেট ক্যাটাগরি ইউজারদের টার্গেট করতে চাইছে এবং এই ফোনগুলি 15000 ও 20000 টাকার চেয়ে কম দামে কোম্পানির আধিপত্য বিস্তার করতে সাহায্য করবে। এই OnePlus N সিরিজের ফোনগুলিতে মিড-রেঞ্জ স্পেসিফিকেশন দেওয়া হতে পারে এবং এটি OxygenOS সহ লঞ্চ করা হতে পারে।
OnePlus Nord ফোনের দাম
ওয়ানপ্লাস প্রথমে ফ্ল্যাগশিপ কিলার হিসাবে বাজারে এসেছিল। তবে পরবর্তী সময়ে মিড-রেঞ্জ সেগমেন্টে নিজেদের নামের পরিধি বিস্তার করার জন্য OnePlus Nord Series লঞ্চ করেছিল। এই সিরিজে প্রায় 30 হাজার টাকা বাজেট রেঞ্জে ফোন লঞ্চ করা হত। তবে বর্তমানে OnePlus Nord সিরিজের দাম অনেকটাই বেড়ে গেছে এবং এখন এই সিরিজে 40 হাজার টাকার চেয়েও বেশি দামের স্মার্টফোন পেশ করা হয়।
এই পরিস্থিতিতে 20 হাজার থেকে 25 হাজার টাকার রেঞ্জে বাজার দখল করার জন্য কোম্পানির নতুন স্মার্টফোন সিরিজের প্রয়োজন ছিল। কোম্পানি তাদের OnePlus N Series এ কাজ শুরু করে দিয়েছে। আগামী দিনে সবচেয়ে সস্তা স্মার্টফোন OnePlus N Series এর অধীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত এই প্রাইস রেঞ্জে realme, OPPO এবং vivo সহ Motorola এর মতো ব্র্যান্ডগুলি তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে চলেছে। অন্যদিকে Infinix এর 20 হাজার টাকা দামের স্মার্টফোনগুলি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus N Series এর সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে শীঘ্রই কোম্পানি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজের টিজার জারি করতে পারে। শক্তিশালী পারফরমেন্সের জন্য জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড OnePlus তাদের 20 হাজার টাকার চেয়ে কম দামের স্মার্টফোন লঞ্চ করলে, তা ইউজারদের মধ্যে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এখন তাই দেখার।










