Home খবর প্রকাশ্যে এল OnePlus N6 Lite ফোনের ডিজাইন, 2 কালার অপশনে আসতে চলেছে নতুন বাজেট স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

প্রকাশ্যে এল OnePlus N6 Lite ফোনের ডিজাইন, 2 কালার অপশনে আসতে চলেছে নতুন বাজেট স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

OnePlus এর পক্ষ থেকে OnePlus N6 Lite ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল মাইক্রোসাইটের মাধ্যমে নতুন বাজেট স্মার্টফোনের ডিজাইন এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে। ফোনটি ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে দেখা গেছে। এই ফোনটি বাজারে উপস্থিত কোম্পানির এন্ট্রি-লেভেল স্মার্টফোন OnePlus N6x ফোনের সঙ্গে নতুন অপশন হয়ে উঠতে পারে। তবে ফোনটির লঞ্চ ডেট, দাম এবং ফিচার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া ডিটেইলস সম্পর্কে।

OnePlus N6 Lite ফোনের ডিজাইন

মাইক্রোসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী OnePlus N6 Lite ফোনে ফ্ল্যাট রেয়ার প্যানেল দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের বাঁদিকের অংশে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে।ক্যামেরা আইল্যান্ডের ভিতরে দুটি কাটআউট দেখা গেছে। এর মধ্যে একটি কাটআউট ক্যামেরা সেন্সরের জন্য এবং অন্যটি লাইট সেন্সরের জন্য হতে পারে। ফোনটি এন্ট্রি লেভেল মডেল হিসাবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে এখনও অফিসিয়ালি জানানো হয়নি।

OnePlus N6 Lite ফোনের ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল দেওয়া হয়েছে। তবে বাঁদিকের প্যানেলে কোনো বাটন দেওয়া হয়নি। ছবিতে ফোনটি মেটালের মতো ফিনিশ সহ ফ্ল্যাট মিড-ফ্রেমে দেখা গেছে। তবে এতে প্ল্যাস্টিক ফ্রেম ব্যাবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

মাইক্রোসাইটের মাধ্যমে OnePlus N6 Lite ফোনটি ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে প্রকাশ্যে এসেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনের এই সমস্ত কালারের নাম জানানো হয়নি।

আগেই OnePlus জানিয়েছিল খুব তাড়াতাড়ি N6 Lite ফোনটি ভারতে পেশ করা হবে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানি এখনও পর্যন্ত তাদের ফোনের লঞ্চ ডেট এবং ফিচার সম্পর্কে জানায়নি। আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।

OnePlus N6x ফোনের স্পেসিফিকেশন

জানিয়ে রাখি ভারতে OnePlus N6x ফোনটি জুলাই মাসে 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এটি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশনের দাম।

OnePlus N6x ফোনটিতে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এতে 720 × 1,570 পিক্সেল রেজোলিউশন,120Hz রিফ্রেশ রেট, 254ppi পিক্সেল ডেনসিটি এবং 900 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য OnePlus N6x ফোনে MediaTek Dimensity 6360 Apex প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7,000mAh বড় ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 15W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং OnePlus N6 Lite ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জানানো হয়নি। এই ফোনটি কম দামে পেশ করা হতে পারে। ভবিষ্যতে এই ফোনের বিষয়ে অন্যান্য তথ্য জানানো হতে পারে। যারা কম দামের ফোন কেনার কথা ভাবছেন, তারা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন, কারণ কম বাজেট রেঞ্জে OnePlus N6 Lite ফোনটি একটি ভালো অপশন হতে পারে।