এই মাসেই লঞ্চ হতে পারে 18000 টাকার চেয়েও সস্তা OnePlus স্মার্টফোন N6 Lite, জেনে নিন ডিটেইলস

ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত OnePlus আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র হাইএন্ড ডিভাইস বা প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করে না। বরং ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানি এখন মিড বাজেট সেগমেন্ট ও লোয়ার প্রাইস রেঞ্জেও স্মার্টফোন পেশ করতে শুরু করেছে। গত মাসে কোম্পানির ‘N series’ লঞ্চ করা হয়েছিল এবং এই সিরিজের অধীনে OnePlus N6 ও OnePlus N6x ফোনদুটি পেশ করা হয়েছে। এবার এই সিরিজের সস্তা OnePlus N6 Lite ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে।

OnePlus N6 Lite ফোনের ডিটেইলস

টিপস্টার অভিষেক যাদব আপকামিং OnePlus N6 Lite ফোনের তথ্য শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছেন এই মাসে ভারতে ওয়ানপ্লাস স্মার্টফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে লিক অনুযায়ী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে OnePlus N6 Lite ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে।

সবচেয়ে সস্তা ওয়ানপ্লাস স্মার্টফোন

আপকামিং OnePlus N6 Lite ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি 18 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগে কোম্পানির OnePlus N6x 5G ফোনটি প্রাথমিক 18,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে লঞ্চের একমাসের মধেই ফোনটির দাম 2000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং পরবর্তী সময়ে ফোনটি 20,999 টাকা দামে সেল করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus N6 Lite ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। কোম্পানির বাজারে উপস্থিত OnePlus N6x 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus N6x 5G

এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus N6x 5G ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 577250 AnTuTu Score পেয়েছে। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm VC চেম্বার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে OnePlus N6x 5G ফোনে Super Power Saving Mode অন করলে মাত্র 1% ব্যাটারিতেও 54 মিনিট কলিং করা যাবে এবং প্রায় 8 ঘন্টা পর্যন্ত টকটাইম উপভোগ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

OnePlus N6x 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Aqua Touch টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। OnePlus N6x 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus N6x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি 10x ডিজিটাল জুম সাপোর্ট করে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here