Home খবর 16999 টাকা দামে লঞ্চ হল 7000mAh ব্যাটারি সহ সবচেয়ে সস্তা OnePlus স্মার্টফোন N6 Lite

16999 টাকা দামে লঞ্চ হল 7000mAh ব্যাটারি সহ সবচেয়ে সস্তা OnePlus স্মার্টফোন N6 Lite

ওয়ানপ্লাস ভারতের বাজারে তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘এন’ সিরিজের অধীনে এই ফোনটি OnePlus N6 Lite নামে পেশ করা হয়েছে। দামের দিক থেকে সস্তা হলেও এই ফোনে 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং মজবুত মিলিটারি গ্রেড বডি দেওয়া হয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus N6 Lite ফোনের দাম

ভারতের বাজারে OnePlus N6 Lite ফোনটি 4GB RAM + 64GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 16,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 750 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 16,249 টাকা। শপিং সাইট আমাজনের মাধ্যমে OnePlus N6 Lite 4G ফোনটি Neo Green এবং Midnight Hype কালার অপশনে সেল করা হবে।

OnePlus N6 Lite ফোনের স্পেসিফিকেশন

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির শক্তিশালী ব্যাটারি। পাওয়ার ব্যাঙ্কের জন্য OnePlus N6 Lite 4G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে সাধারণ ব্যাবহারে এই ফোনে 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। যেসব ইউজাররা বারবার ফোন চার্জ করতে পছন্দ করেন না মূলত তাদের উদ্দেশ্যেই এই ফোনটি লঞ্চ করা হয়েছে। আরো জানানো হয়েছে এই ফোনে 6 বছরের ব্যাটারী হেল্থ পাওয়া যাবে।

OnePlus N6 Lite 4G ফোনে 100% ব্যাটারি লেভেলে প্রায় 49 ঘন্টা পর্যন্ত কল করা যাবে। এছাড়াও এই ফোনে 26 ঘন্টা পর্যন্ত youtube ভিডিও স্ট্রিমিং, 14 ঘন্টা পর্যন্ত ভিডিও কল এবং 8 ঘন্টা পর্যন্ত গেমিং উপভোগ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

এই ফোনটি Android 16 বেস্ড ColorOS অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus N6 Lite 4G ফোনে Unisoc T7250 চিপসেট রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পিডে রান করতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ফোনে 36 মাস পর্যন্ত কোনো রকম হ্যাং ছাড়াই স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 storage টেকনোলজি দেওয়া হয়েছে।

OnePlus N6 Lite 4G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Splash Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য OnePlus N6 Lite 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।