OnePlus ইউজারদের জন্য বড়সড় ধাক্কা! কোম্পানি বাড়িয়ে দিয়েছে OnePlus N6 এবং N6x 5G ফোনের দাম

OnePlus ভারতের বাজারে তাদের N-সিরিজের লেটেস্ট OnePlus N6 5G এবং OnePlus N6x 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে রিটেইল পার্টনারদের জন্য জারি করা নোটিশ অনুযায়ী এই দুটি ফোনের সবকটি ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পোস্টে ফোনদুটির নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus N6 ফোনের নতুন দাম

OnePlus N6 ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেল আগে 22,999 টাকা দামে সেল করা হত, এখন এই মডেলের দাম বেড়ে 24,999 টাকা হয়ে গেছে। একইভাবে এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা থেকে বাড়িয়ে 26,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডনাইট গ্রীন এবং ফ্রেশ মিন্ট কালার অপশনে সেল করা হয়।

OnePlus N6x ফোনের নতুন দাম

লো বাজেট সেগমেন্টের OnePlus N6x ফোনের দামও 2,000 টাকা বাড়ানো হয়েছে। ফোনটির 4GB + 64GB বেস মডেল কেনার জন্য এখন থেকে 18,999 তাকার বদলে 20,999 টাকা দাম দিতে হবে। অপরদিকে ফোনটির 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 20,999 টাকা থেকে বেড়ে 22,999 টাকা হয়ে গেছে।

মূল্যবৃদ্ধির কারণ

আন্তর্জাতিক স্তরে চিপসেট ও ডিসপ্লের মতো গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের দাম বৃদ্ধি, লজিস্টিক/সাপ্লাই চেইনের খরচ এবং মার্কেট কন্ডিশনের কারণে এই প্রাইস হাইক হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত কোম্পানির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

OnePlus N6 5G ফোনের স্পেসিফিকেশন

OnePlus N6 5G ফোনে 6.8-ইঞ্চির HD IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6360 Apex প্রসেসর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus N6 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং AI আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিদিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির সুরক্ষার জন্য এতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশনের পাশাপাশি IP65 রেটিং রয়েছে।

OnePlus N6x 5G ফোনের স্পেসিফিকেশন

OnePlus N6x 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 900nits ব্রাইটনেস এবং অ্যাকোয়া টাচ ফিচার যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট রয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus N6x 5G ফোনে 10x ডিজিটাল জুম সাপোর্টেড 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ফিচার সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।

2,000 টাকা মূল্যবৃদ্ধির পর OnePlus N6 ও OnePlus N6x ফোনের দাম অবশ্যই আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে, তবু যেসব ইউজাররা এই ফোনগুলি কিনতে চান তাদের আগামী ফেস্টিভ সেল, ব্যাঙ্ক কার্ড ডিস্কাউন্ট ও একচেঞ্জ বোনাসের জন্য অপেক্ষা করা উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here