Home খবর আবারও বিস্ফোরণ ঘটল OnePlus Nord 2 স্মার্টফোনে, কলের সময় ইউজারের হাতেই ফেটে যায় ফোন

আবারও বিস্ফোরণ ঘটল OnePlus Nord 2 স্মার্টফোনে, কলের সময় ইউজারের হাতেই ফেটে যায় ফোন

আবার OnePlus Nord 2 স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা সামনে এল। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা একটি পোস্টে বলা হয়েছে যে ইউজার ফোনে কথা বলার সময় OnePlus Nord 2 স্মার্টফোনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে ওই মোবাইল ইউজার আহত হয়েছেন বলে জানা গেছে। টুইটারে @lakshayvrm নামের একজন ইউজার লিখেছেন যে ‘OnePlus Nord 2’ স্মার্টফোনটি তার ভাইয়ের হাতে ব্লাস্ট হয়েছে। ব্লাস্টের কারণে ফোনের কিছু অংশ ও তার ভাইয়ের মুখেও আঘাত লেগেছে। তিনি জানিয়েছেন যে যখন তার ভাই ফোনে কারও সাথে কথা বলছিলেন, সেইসময় ফোনটি হঠাৎ ব্লাস্ট হয়ে যায় । এর পর সেই টুইটে, OnePlus এর তরফে জানানো হয়েছে যে তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ওই ব্যক্তি টুইটারে একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে ব্লাস্টের কারণে ক্ষতিগ্রস্ত একটি স্মার্টফোন দেখা যাচ্ছে। বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে OnePlus ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লাস্ট হওয়ার পরে সেই ভিডিওটি করা হয়েছে, তবে সেখানে ফোনটি ব্লাস্ট হওয়ার সঠিক কারণ জানা যায় নি। News 18 Tech তাদের প্রতিবেদনে জানিয়েছে যে তারা ভুক্তভোগীর সাথে কথা বলে ঘটনাটি নিশ্চিত করেছে।

আগেও ব্লাস্ট হয়েছে OnePlus Nord 2 স্মার্টফোন

এটি প্রথম ঘটনা নয় যখন OnePlus Nord 2 স্মার্টফোন ব্লাস্ট হয়েছে। এর আগেও বহুবার OnePlus Nord 2 স্মার্টফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ইউজার ফোন ব্লাস্ট, অতিরিক্ত তাপ এবং আগুন লেগে যাওয়ার মতো অভিযোগ জানিয়েছেন । ইউজারদের অভিযোগের জবাবে, কোম্পানি জানিয়েছে যে OnePlus Nord 2 স্মার্টফোনে আগুন বা বিস্ফোরণ কোনও প্রোডাকশন বা Manufacturing গত সমস্যার কারণে হয়নি। বরং OnePlus স্মার্টফোনে আগুন বাহ্যিক কারণে লেগেছে বলে মন্তব্য করা হয়। এতে কোম্পানির কোনো দোষ নেই। OnePlus Nord 2 স্মার্টফোনটি ভারতে 2021 সালের জুলাই মাসে MediaTek এর Dimensity 1200 প্রসেসর সহ লঞ্চ করেছিল।

OnePlus Nord 2 এর স্পেসিফিকেশন

OnePlus Nord 2 স্মার্টফোনটিতে একটি 6.43-ইঞ্চি FHD + Fluid AMOLED প্যানেল রয়েছে। এর অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 90Hz। OnePlus’ Nord 2 স্মার্টফোনটি MediaTek-এর Dimensity 1200 AI প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। Nord 2 স্মার্টফোনটি একটি 4,5000mAh ব্যাটারি আছে যা 65W চার্জিং সাপোর্ট করে।

OnePlus Nord 2 5G ফোন

OnePlus Nord 2 স্মার্টফোনের ক্যামেরার কথা বললে, ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে। এর সাথে, ফোনটির প্রাইমারি ক্যামেরা হল IMX766 সেন্সর। এর সাথে এই ফোনে 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 2MP মনোক্রোম সেন্সরও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য, এই OnePlus ফোনে 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, NFC, GPS, GLONASS এবং USB Type-C পোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন