Home খবর সামনে এল OnePlus Nord 3 এর ভারতীয় দাম, লঞ্চের আগেই লিক হল গুরুত্বপূর্ণ তথ্য

সামনে এল OnePlus Nord 3 এর ভারতীয় দাম, লঞ্চের আগেই লিক হল গুরুত্বপূর্ণ তথ্য

শীঘ্রই ভারতের বাজারে ওয়ানপ্লাস নর্ড 3 ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি সম্পর্কে একের পর এক টিজার প্রকাশ করা হচ্ছে এবং OnePlus Nord 3 এর ভারতে লঞ্চের ডেটও সামনে এসে গেছে। এবার একটি নতুন লিকের মাধ্যমে মার্কেটে আসার আগেই ফোনটির ভারতীয় দাম জানা গেছে। লিকে ফোনটির দুটি মেমরি ভেরিয়েন্টের সম্ভাব্য দাম সম্পর্কে জানানো হয়েছে। আরও পড়ুন: মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6GB RAM এর ক্ষমতাসম্পন্ন Nokia C12 Pro, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

OnePlus Nord 3 এর ভারতীয় দাম (লিক)

টিপস্টার অভিষেক যাদব OnePlus Nord 3 ফোনের ভারতীয় দাম সম্পর্কে জানিয়েছেন। লিকে ফোনটির দুটি স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলা হয়েছে। লিক অনুযায়ী নর্ড 3 5জি ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলটি 32,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে এবং ফোনটির 16GB RAM ও 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 36,999 টাকা রাখা হতে পারে। আরও জানা গেছে এই দাম কোন ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্ট ছাড়া, অর্থাৎ ব্যাঙ্ক অফার ও স্কিম যোগ করে ফোনের দাম আরও কম পড়বে।

ওয়ানপ্লাস নর্ড 3 5জির স্পেসিফিকেশন (লিক)

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রইয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 13 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে। এছাড়া প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 অক্টাকোর প্রসেসর থাকতে পারে।

ভেরিয়েন্ট: লিক অনুযায়ী OnePlus Nord 3 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনে 12GB RAM এবং 16GB RAM যোগ করা হবে। ফোনটির সবচেয়ে বড় মডেলে 512GB স্টোরেজ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

স্ক্রিন: ওয়ানপ্লাস নর্ড 3 5জিতে 6.74 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে এমোলেড প্যানেলে তৈরি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে।

ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি: বিভিন্ন লিক রিপোর্ট থেকে জানা গেছে ওয়ানপ্লাস নর্ড 3 5জি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হবে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। আরও পড়ুন: Scoop পছন্দ হলে এখনই দেখে নিন এই 10টি অসাধারণ ওয়েব সিরিজ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন